সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!

তোমার সাথে শেষ দেখা হয়েছিল ২০০০ সালের ফেব্রুয়ারি মাসের কোনো এক সকালে তোমারই আমন্ত্রণে। সংশয় আর ভয়ের সাথে আমার এইমনটা নির্বাক-যুদ্ধ করেও সম্মত হয়েছিল সেদিন তোমার সাথে দেখা করতে। একরকম উল্লাসও ছিল প্রায় বেশ অনেকদিন পর সেদিন তোমাকে দেখবো বলে। সেই দিনের তোমার কথাগুলো আমাকে খুব পুড়িয়েছে মাঝেমধ্যেই। আমি আজকের লেখায় সেদিকে যাবো যাবো না।

প্রায় চৌদ্দ বছর পর তোমার সাথে দেখা হলো এক স্বপ্নময় রঙিন সন্ধ্যায়। আমার কাছে সেই সন্ধ্যা অনেক প্রতিক্ষার, অনেক অপেক্ষার অবসান হওয়া এক বাস্তবে রূপ নেয়া রঙিন সন্ধ্যা। চৌদ্দ বছর আগের সেই তুমি সেদিনও আমি সেরকমই আবিষ্কার করেছিলাম। সেই সহাস্যমুখ, সেই মানসিক টান সবকিছু যেনো সেই পুরনো তুমি। শুধু তোমার হাতে ধরা তোমার সোনাযাদু মনি ছিল না...!

সেদিন অল্পকিছুক্ষণ আগেই পৌঁছে ছিলাম আমার শহরে। পৌঁছেই আমার বহুদিনের স্বপ্ন-বাস্তবায়ন হওয়ার আনন্দে মেতে উঠেছিল আমার কাঙাল হৃদয়। তোমার মুখদর্শন পাওয়ার অপেক্ষার অবসান করতেই দাঁড়িয়ে ছিলাম তোমার বাসায় ফেরার রাস্তায়। তুমি এদিক দিয়েই হেটে যাবে তোমার ছেলেকে নিয়ে। ধারণাটা তোমার কাছ থেকেই পাওয়া। আনমনে চা-কাপে চুমুক দিচ্ছিলাম। মনে মনে প্রতীক্ষা কখন আসবে, নাকি চলেই গেছো একটু আগে!  বুঝতেই পারিনি কোন সময় তুমি হেটে যাচ্ছো। তোমার কথাতেই আমার দৃষ্টি স্থির হয় তোমার দিকে। তুমি কতক্ষণ সামন্য ক্রসকরে সামনে এগিয়ে গিয়েছো। তোমার ছেলের হাত ধরে হাটছো। আমি চাইতেই তুমি তোমার চোখ চোখ। আহ! কি যে আনন্দের সেক্ষণ তা বোঝাতে পারবো না। অল্পক্ষণেই তুমি চলে গেলে একটু মধুর হেসে। আমি চেয়ে আছি অপলক, তোমার চলে যাওয়া দেখছি....

কিছুই বলতে পারিনি সেদিন কেবল চেয়ে চেয়ে দেখেছি...! না! তুমি পাল্টাওনি একটুও! ঠিক সেই আগের মতোই আছো তুমি। আমি এখনো মাঝেমধ্যে তোমার সেই হাস্যমূখটি দেখি.... কিছুই বলি না শুধু চেয়ে চেয়ে দেখি তুমি চলে যাচ্ছো....

মন্তব্যসমূহ

  1. যে চলে যায় সহাস্য চিত্তে তাকে খোদা হাফেজ বলাই শ্রেয় । সাময়িক কষ্ট হলেও তাতে ব্যক্তিত্ব সুরক্ষা থাকবে ।

    উত্তরমুছুন
  2. কৃতজ্ঞ আর শ্রদ্ধা প্রকাশ করছি স্যার। আপনার মন্তব্য আমার প্রেরণা হয়ে থাকুক। ভালোবাসা জানবেন।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...