পোস্টগুলি

আগস্ট, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হইল না আমার কবিতা লিখা

অনেক দিনের সখ! একটা কবিতা লিখবো- প্রস্তুতি আর মনে ছিল দৃঢ় প্রতিজ্ঞা করবোই পূরণ। সে কবিতায় লিখা থাকবে- মনের অপূর্ণতা কিংবা হারিয়ে যাওয়া সুখস্মৃতি, ব্যর্থতার ধরণ- নিঃস্বতা...

সাধের সময় যায় বিফলে

ছবি
আষাঢ় মাসের ভরা নদী- গাঙ্গের নয়া পানি, বন্ধু তুমি থাকতে যদি খেলতাম নাউ দৌড়ানি। পূবাল হাওয়ায় মনের সুখে, গান ধরিয়া পাল উঁড়িয়ে। জল-তরঙ্গে নাচত হিয়া আসতো যৌবন গতি,  ডুব-সাঁতারে ক্লান্ত হইতাম মন চাইতো যখনি।  পূবাল বাতাস গাঙে তুলে উতাল-পাতাল ঢেউ, যৌবন সুখে নাচছে পানি একবার দেখে যেও। তোমার তরে মনটা অবুঝ,  হৃদয় জুড়ে প্রতীক্ষা-সুখ।  কষ্ট-প্রহর মনের ব্যথা বুঝল না হায় সে-ও, বসন্ত দিন যায় ফুরিয়ে নেয় না খবর কেউ!  কত সাধের এই দুনিয়া! মনের মানুষ ছাড়া,  স্বপ্ন শোকে নির্ঘুম রাত, চোখে শ্রাবণ ধারা!  ঝাপসা লাগে পূর্ণিমা চাঁদ, গাঁয়ের লোকে দেয় অপবাদ!  অহংকারী আমি নাকি! কারো সাথে মিশি'না, বলে নির্বোধ-বোকা অনেকে সেতো তার ছেড়া!  কল্প আশায় স্বপ্ন বুনি করবো বসত সুখে রাখছি কতই ভালোবাসা এই হৃদয়ে পুষে। দুজন মিলে বাঁধিব ঘর, ওই পরাণে রাখি অন্তর। নিত্য-প্রহর তারই ছবি আমার দুটি চোখে, সাধ মিটে'না একলা ঘরে মরছি প্রেম বিষে।  ঢেউয়ের মত বারে বারে মনে পড়ে বন্ধুরে, সুখস্মৃতিতে কষ্ট বাড়ে বসলে নদীর পাড়ে। নাইরে কোথাও সুখের দেখা, প্রাণের বন্ধু সে-ও বোঝে ন...

অনুক্ষণে ও বেদনায় -অনুকাব্য

ছবি
অনুক্ষণে সরোবর নীরব কথন,  ভুলিতে নাহি পারি হয়'গো স্মরণ! প্রেম-তত্ত্বে হয়ে মত্ত কতশত ক্ষণ,  ভেসেছি স্বপ্নলোকে ঘুরছি মধুবন।।   প্রিয় মুখটিকে মলিন- কে দেখিতে চায়! ও-মুখে হাসি ভরে থাকুক-  এই'তো কামনায়। বিরহ যেন বাঁধে না বাসা- ও-মনে কভু হায়! তবে যে সুখের ভুবন আমার-  ভরবে বেদনায়।।  _____ লেখক : নাঈম জাহাঙ্গীর নয়ন সংগ্রহ : সামহোয়্যার ইন ব্লগ 

আমি তাতেই হবো পূর্ণ

ছবি
তুমি হিমালয় হয়ে থেকো সু-উচ্চ, আমি তোমার উঁচু-বুকে দাঁড়িয়ে দেখবো নতুন সূর্য।  ঘুচে যাবে অন্ধকার। স্নিগ্ধ সকাল। তোমার বুকে জন্মানো দুব্বা-ঘাসে  লেগে থাকা শিশিরজল, আমার কম্পন ঠোটে লাগিয়ে- বুঝে নেবো তোমার ভালোবাসার মিষ্টতা,  ভরে যাবে হৃদয়,  আমি আনন্দে হবো উচ্ছসিত।  তোমার সাথে আকাশের কাছাকাছি দাঁড়িয়ে,  আমি ছোঁব কালো-মেঘ দু'হাত বাড়িয়ে।  তুমি আর আমি এক সাথে দেখবো নীলাদ্রী। ভাবতেই আমি হই আনন্দে উদ্বেলিত। আহ! কি অসাধারণ মনে হবে সে মুহূর্ত! তোমার বুকের ভালোবাসা ছোঁয়ে নেমে আসা ঝর্ণা ধারায় ভিজাবো আমার অশান্ত মন, তপ্ত হৃদয় ভিজে হয়ে যাবে শান্ত। তুমি শুধু বাহুডোরে আগলে রেখো,  আমি তাতেই হবো পূর্ণ। ______ লেখক : নাঈম জাহাঙ্গীর নয়ন সংগ্রহ : সামহোয়্যার ইন ব্লগ 

তুমি সাগর হলে

ছবি
তুমি সাগর হলে প্রিয়া, আমি পড়ে রবো হয়ে সাগরের পাড়।  তোমার বুকে জেগে উঠা  ভালোবাসার ঢেউ গুলো-ক্ষণেক্ষণে  আমার বুকে এসে আঁছড়ে পরবে-  পরম তৃপ্তিতে ভরে যাবে বুক আমার। তোমার লোনা জলে মিশে যাবো,  ভাসবো, খেলবো, মন যদি চায়-  দেবো ডুব সাঁতার। ভরে উঠবে মন, দেখে তোমার  ঢেউ গুলোর গর্জন-নাচন তাল।  নাচতে নাচতে এসে ছোঁয়ে যাবে আমার হৃদয়ের ভেতর-বার।  আমি জেগে রবো দিনরাত প্রতিক্ষণ, যদি কখনো তন্দ্রাবেশ হয়-ক্রান্তিতে  বুজে আসে চোখ, নীরব রাত্রি আঁধার।  তোমার গর্জনধ্বনি আর ঢেউ এসে ঘুম ভাঙাবে আমার।  জনশূন্য নীরব পাড়ে-  শুধু তুমি আর আমি- মিশে রবো গোপনে, হবো, চিরযৌবনা-এক আত্মার। ______ লেখক : নাঈম জাহাঙ্গীর নয়ন সংগ্রহ : সামহোয়্যার ইন ব্লগ

প্রকৃতির মতো ফিরে এসো

প্রকৃতির সামান্য অবহেলায় বৃক্ষ দেখো-  ডালপালা থেকে সব পাতা শুকিয়ে শুকিয়ে পড়ে যেতে থাকে।  এক সময় মানুষের কঙ্কালের মতোই  মনে হয় যেন জীবিত বৃক্ষটাকে।  কোনো পাতা নেই সবুজ...

নীল হয়ে থেকো

ছবি
ওই আকাশের চাঁদটি দেখো- কতো হাস্য-উজ্জল,  মুগ্ধ পৃথিবী তার জ্যোৎস্নাময়ী রূপ দেখে। তুমি  তেমনি আলোকিত হয়ে থাকো  আমার মনের আকাশ জুড়ে। আমি দেখিব মুগ্ধ নয়নে, ভাসিব আলোর মিছিলে তোমার জোছনায়-মুগ্ধতা বুকে নিয়ে।  আমি  গেয়ে যাবো গান ওমুখ দেখে দেখে- স্বপ্নমুখর হয়ে ভাসিব কল্পনায়, রাত্রি হয়ে।  নেচে উঠবে মন- তোমার হাসির ছন্দ-তালে,  নাচবে হিয়া সেই হাসির সুরে সুরে।  নীল হয়ে থেকো-আমার জীবন আকাশে,  আমি দূর হতে ও-নীল মাখিয়ে  হারিয়ে যাবো তোমার মাঝে।  তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশিয়া-ঘুরিব  আমি কল্পনায় ভাসিব স্বপ্ন-যানে। তুমি শুধু আলতু করে দিও বুলিয়ে আমি মুহূর্তেই চঞ্চল হয়ে উঠিব তোমার ভালোবাসার পরশে। শুষ্ক মেঘের ডানায় চড়ে ছোটে যাবো খুব কাছাকাছি,  মন ভরে হৃদয় চক্ষু দিয়া দেখবো- একান্ত আপন হয়ে মিশে রবো তোমাতে। বলবো, বড় বেশি ভালোবাসি তোমায়-  তাই চলে এসেছি প্রিয়-থাকতে পারিনি দূরে।  তুমি শুধু মুখ ফিরিয়ে নিও না,  দিও ঠাই-তোমার হৃদয় কোণে।  ______ লেখক : নাঈম জাহাঙ্গীর নয়ন  সংগ্রহ : সামহোয়্যার-ইন-ব্...

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে

ছবি
নয়ন-১ আমি কোন লেখক নই। লেখালেখির অভ্যাসও নেই। হয়'তো ভাল পাঠকও নই। তবে বই পড়া গল্প পড়া একটা অভ্যাস আমার মধ্যে সবসময় লক্ষ্য করেছি। কোন অচেনা গল্প কিংবা চেনা কোন বিষয অথবা রূ...

নীরব রাত্রি আর আমি

ছবি
প্রায়ই নীরব নিঝুম শান্ত রাতের সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠে। আমি আর রাত্রি অনেক গরিষ্ঠ হয়ে যাই। একা একা কথা বলি মনে মনে, আকাশে ওই উজ্জল তারাটির দিকে তাকিয়ে। কখনো বা অন্ধকারে...