নিমিষেই হারিয়ে গেল স্বর্ণালী সূর্য....
১৩ নবেম্বর ২০১৬ইং সকালে ঘুম ভাঙতেই দেরি হয়ে গেল। আগে থেকেই চিন্তা ছিল সকাল সকাল ঘুম থেকে উঠার। কারণ, যেতে হবে বহুদূর। একটু সকালে রওয়ানা হতে পারলে বেলা থাকতে পৌঁছা যাবে। কিন্তু তা আর হল না। ফেসবুকে ঘুরতে ঘুরতে ঘুমোতেই দেরি হয়ে গেল। ফেসবুকটা আসলে কেমন যেন নেশায় পরিণত হয়েছে। বন্ধুদের সাথে কথা বলা, কমেন্টের রিপ্লে দেওয়া, নিউজ ফিডে বন্ধুদের পোষ্ট দেখতে দেখতে কখন যে রাত একটা বেজে যায় বোঝাই যায় না। সেদিনও তাই হল। একটু তাড়া ছিল বলে সকাল প্রায় সাড়ে আটটার দিকে ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে ব্রাশে পেষ্ট লাগিয়ে দাঁত ঘষতে ঘষতে গোসল করতে বেরিয়ে পড়ি। বালতি তে পানি ছেড়ে দাঁত ব্রাশ করছি। হঠাৎ মনে পড়ে গেল, ও হ! কাজ তো আরও একটা বাকি রয়ে গেছে! যেতেই হবে গ্রামের দিকে। বড়ি নিতেই হবে তিন চারটি, নয়তো খুব কষ্ট হবে। সমস্যা হবে না, মাত্র দশ মিনিটের রাস্তা, মোটরসাইকেলে যেতে আসতে সর্বোচ্চ ত্রিশ মিনিট। তাই কোনরকম গোসল করে চলে আসলাম তাড়াতাড়ি। সকালের খাবার কেমন যেন ভাল লাগছে না। না, ভাল করে খাওয়া হল না। বললাম রেখে দাও, পরে এসে খেয়ে একবারে বেরিয়ে পড়বো। তার পর মোটরসাইকেল বের করে চলে যাই গ্রামের দিকে। আমি যে বড়িটা খুঁজছি সে...