ভালোবাসা..... কারো স্বপ্ন, কারো আশা, কখনওবা প্রতিক্ষা; কারো জীবনে হয়ে ওঠে একেবারেই দুরাশা। আমি জানিনা, হয়'তো বা বুঝি না- কখনো আর খুঁজি না, এ-যে এক দুঃসহ যন্ত্রণা। কেউ জানেনা, কখনওই বোঝে না- হৃদয় ব্যথা, আমাকে কখনো কেউ খোঁজে না। তবু চেয়ে রই, নিশিদিন জেগে রই- কল্পনায় সাজাই স্বপ্ন, যদি পেয়ে যাই প্রিয়তমা; রাখিব খুব যতনে এই হৃদয় গহীনে- বড় আদরে মনের রাণী করে, কখনো ছাড়বনা। ভালোবাসায় বাঁধিব ঘর, আমি হব বর- হৃদয়ের রাজ্যে রাণী বানাব, আমি হবো রাজা। মনের আকাশে তারে রাখিব চন্দ্র করে- ঘুচে যাবে আঁধার, ভুবনজয়ী- ছড়াবে জোছনা। আমি হবো মহাসুখী, ভুলিব পৃথিবী- প্রিয়া রবে মনের সীমানা জুড়িয়া, পাবো পূর্ণতা। মিটে না, আমার এ'স্বাদ কভু মিটে না। হয়'না পূর্ণ স্বপ্ন আশা, আসেনা প্রিয় ভালোবাসা। ভালোবাসা! তুমি আমার হলে না, যা পেয়েছিলাম- সেটুকু তো ছিল কেবল ছলনা! গরীব ভাবিছে- দিয়েছে শুধু বেদনা, আভিজাত্যের মোহে সে আমাকে কভু বুঝল'না! ভালোবাসা চাই, শুধু ভালোবাসা, যে ভালোবাসা কখনো অর্থের কাছে হারবে না; জীবন ভরিয়ে দিবে মুগ্ধতায়, কভু কাঁদাবে না।