পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাবা

বাবা🤔 তুমি শরতের আকাশ- চৈত্রের মরু পথে বটবৃক্ষ;  গ্রীষ্মের দুপুরে ঝুম-বৃষ্টি- কূল হীন সাগরের দুই পাড়। বাবা তুমি সুখের অনুভূতি-বিশ্বাস, আমার স্বাধীনতা; অভয়-নির্ভয় তুমি- নিরাশার মাঝে দিশা ভরসার। ভোরের শিশির- স্নিগ্ধ-শীতল বায়ুর মতই শুদ্ধতা ভরা ভালোবাসা ছিলো, পবিত্র হৃদয়ের মনিকোঠায় বাবা বসতি তোমার। কথাগুলো বলবো বলে কতবার ছুটে গেলাম আজও পারলাম না.... কিভাবে বোঝাই এটা কতবড় ব্যর্থতা আমার...!!         

ব্যর্থ জীবনের গল্প

মনের কথা গুলো লিখা হয়না অনেকদিন...! খুব অভিমান জমেছিল....  কার কথা লিখবো...!  কিসের কথা লিখবো....? কতটা লিখবো.....🤔 আজও নির্ধারণ করতে পারিনি আমার কষ্টের সীমারেখা কতদূর বিস্তৃত....!   প্রতিদিন প্রসারিত কষ্টের পরিধি-  চোখের সীমানা ছাড়ায়ে মনের সীমানা,  এই কষ্টের বুঝি আর নাই শেষ....!! নিঃস্ব শূন্য জীবনের ভার বইতে বইতে ক্ষীণ মন- কিকরে পাড়ি দেয় সফলতার পিচ্ছিল পথ🤔 চাইলেই কি লুকানো যায় ব্যর্থতার নির্মম আঘাত🤔 ক্ষত হৃদয়ের রক্তক্ষরনে-  বড্ড পিচ্ছিল হয়ে যায় সফলতার সিঁড়ি🤔 পৃথিবীর কোন প্রাণীরই- ব্যর্থতার গল্প ভালো লাগেনা,  আর মানুষ🤔  সে-তো সফলতার গল্পে বিভোর🤔 অর্থবিত্তের মোড়কে নিজেকে লুকাতে সাবলীল🤔 দুনিয়া জুড়ে ভালো মানুষগুলো- বোকা-নির্বোধ-দুর্বল বলে বিবেচিত হয়🤔 মানুষ যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বস্ত হতে পারতো🤔 তবে ধর্ম বর্ণ গোত্রে বিভাজিত হতোনা, স্রষ্টার সৃষ্টির প্রতি ভালোবাসা জন্মাতো🤔 মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতা দেখে নিজের কষ্টগুলো ক্ষুদ্র মনে হয়🤔 ভুলে যাই ব্যর্থতা ভরা জীবনে হারানোর ব্যাথা- নিত্য আমাকে যে ব্যাথাগুলো করে ক্ষয়....! স্রষ্টা জীবন দিয়েছেন🤔 জীবন'কে প্রভাব বিস্তার করা...

আমি আর পারিনা লিখতে

মনের কথা গুলো লিখা হয়না অনেকদিন... অভিমানী হয়ে ওঠেছিল সময়গুলো....! কার কথা লিখবো-  কিসের কথা লিখবো,  কতটা লিখবো🤔 আজও নির্ধারণ করতে পারিনি আমার কষ্টের সীমারেখা কতদূর বিস্তৃত....     প্রতিদিন প্রসারিত কষ্টের পরিধি-  চোখের সীমানা ছাড়ায়ে মনের সীমানা- এই কষ্টের বুঝি নাই আর শেষ  কষ্ট... ছোট হোক কিংবা বড়ো, যখন বুঝবার মতো একজন মানুষও না থাকে- নিজেকে তখন মনে হতেই পারে একা, তুচ্ছ, অতি নগণ্য🤔  বেহায়া মনটার প্রতি বেড়েছিল অনেক ঘৃণা,  আঁধারে ডুবতে ডুবতে ভেবেছি-       মুছে যাক পৃথিবী থেকে ব্যর্থ জীবনের গল্প...। দুনিয়ার সবাই নিজের চিন্তা করে, স্বার্থ ছাড়া মুখের একটি কথাও খরচ করে না! অথচ আমি! নিজেকেই ভুলেছিলাম জীবনের এতগুলো দিন🤔! আসলেই কি সব দোষ কেবল আমার বল...? মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতা দেখে  নিজের কষ্টগুলো ক্ষুদ্র মনে হয়🤔 দুর্বল মানুষগুলোর  জন্ম নেওয়াটা-ই হয়েছে বড়ো পাপ...! তাদের হারানোর তালিকা-যে আরও অনেক বড়ো!               ভুলে যাই ব্যর্থতা ভরা জীবনে রানোর ব্যাথা  নিত...