ভালোবাসা....
ভালোবাসা.....
কারো স্বপ্ন, কারো আশা, কখনওবা প্রতিক্ষা;
কারো জীবনে হয়ে ওঠে একেবারেই দুরাশা।
আমি জানিনা, হয়'তো বা বুঝি না-
কখনো আর খুঁজি না, এ-যে এক দুঃসহ যন্ত্রণা।
কেউ জানেনা, কখনওই বোঝে না-
হৃদয় ব্যথা, আমাকে কখনো কেউ খোঁজে না।
তবু চেয়ে রই, নিশিদিন জেগে রই-
কল্পনায় সাজাই স্বপ্ন, যদি পেয়ে যাই প্রিয়তমা;
রাখিব খুব যতনে এই হৃদয় গহীনে-
বড় আদরে মনের রাণী করে, কখনো ছাড়বনা।
ভালোবাসায় বাঁধিব ঘর, আমি হব বর-
হৃদয়ের রাজ্যে রাণী বানাব, আমি হবো রাজা।
মনের আকাশে তারে রাখিব চন্দ্র করে-
ঘুচে যাবে আঁধার, ভুবনজয়ী- ছড়াবে জোছনা।
আমি হবো মহাসুখী, ভুলিব পৃথিবী-
প্রিয়া রবে মনের সীমানা জুড়িয়া, পাবো পূর্ণতা।
মিটে না, আমার এ'স্বাদ কভু মিটে না।
হয়'না পূর্ণ স্বপ্ন আশা, আসেনা প্রিয় ভালোবাসা।
ভালোবাসা! তুমি আমার হলে না,
যা পেয়েছিলাম- সেটুকু তো ছিল কেবল ছলনা!
গরীব ভাবিছে- দিয়েছে শুধু বেদনা,
আভিজাত্যের মোহে সে আমাকে কভু বুঝল'না!
ভালোবাসা চাই, শুধু ভালোবাসা,
যে ভালোবাসা কখনো অর্থের কাছে হারবে না;
জীবন ভরিয়ে দিবে মুগ্ধতায়, কভু কাঁদাবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন