নির্বোধ মন বুঝলোনা আজও
কেবল মানব জাতি'ই নয়,
সকল জীবের একটাই লক্ষ থাকে-
জীবনের গল্পটা সুখের হোক,
সুস্থ সুন্দর হোক তার স্বাভাবিক জীবনকাল।
সেজন্যই যে যেখানে আছে,
সেখানেই নিজের সুবিধাজনক-
জীবনকাল রচনা করতে চেষ্টাশীল সবসময়,
যারযার আপন লক্ষ্যে ব্যস্ত ভ্রম্মান্ডের সকল প্রাণ।
জীবনের সবটুকু সময় আপন লক্ষ্যে ছুটেও-
ক’জনই আর পারেন সুখের গল্প রচনা করতে!
সবাই কি আর গড়তে পারেন সুখের সাথে বন্ধুত্ব?
ভাগ্য বলতে কিছু নেই যতই বলি না কেন,
আসলে- যার ভাগ্যে সৃষ্টিকর্তা যা লিখেছেন
তা খণ্ডানো যায়না কোনভাবেই।
যতই আন্তরিক আর সদিচ্ছা থাকুক মনে,
চেষ্টায় সে হবেই ব্যর্থ বারেবার!
তাইতো!
কারো কারো দেখি কষ্টের সাথেই সখ্যতা বেশি-
শেষদিন পর্যন্ত দুঃখের সঙ্গেই তাদের বসবাস!
আমি সেই 'কারো কারো' কাতারের একজন।
যে কিনা আলোর মাঝেও দিশেহারা পথের সন্ধানে,
ভুল পথে হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্ত-রুগ্ন আজ।
না আছে জীবনের কোনো লক্ষ্য- বিশ্বাস,
না আছে বেঁচে থাকবার স্বপ্ন-সাধ!
কেবল জীবনের প্রয়োজনে বেঁচে থাকবার চেষ্টা,
তাতেও ভাটা বুঝবে সহজেই নাইবা হলে বিচক্ষণ।
আমার সময়গুলো মনে হচ্ছে বড্ড স্থির!
কষ্টের সময়গুলো কী-
ঠাঁই দাঁড়িয়ে থাকতেই বেশি ভালোবাসে!
সেজন্যই বুঝি হয়না শেষ এই কষ্টের দিনক্ষণ!
চেষ্টা তো কতভাবেই করলাম,
কতই না আন্তরিক আর স্বপ্নময় ছিলো চেষ্টাগুলো!
সব মিথ্যে হলো-ব্যর্থতায় ভরে গেল আমার জীবন!
কত স্বপ্ন'কে দেখলাম চোখের জলে ভেসে গেল!
ভাঙা স্বপ্নের টুকরোগুলোর ধারাল আঘাতে-
কতবার হৃদয়টাকে করেছি ক্ষতবিক্ষত!
নিজের হাতে হৃদয়ের মাঠে দাফন করলাম-
অকালে প্রাণ হারান কতো স্বপ্নের দেহ...!
তবু্ও নতুন স্বপ্নের খুঁজে বেহায়া মনটা-
মাড়িয়ে যায় দিগন্তের মাঠঘাট-কণ্টক পথ!
বুঝতেই চায় না-
সবাইকে স্বপ্ন দেখতে নেই,
চাইলেও সবাই লিখতে পারে না সুখের কোনো গল্প!
আমি তো ব্যর্থ,
ব্যর্থ জীবনের কভু হয়না আপন কেহ!
নির্বোধ মন বুঝলোনা আজও-
'মানুষের পাশে দাঁড়ায় না মানুষ,
মনুষ্যত্বের নাই মূল্য;
গাইবে শুধু সফলতার জয়গান,
হোকনা সে পশুতুল্য!'
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন