খুব জানতে ইচ্ছে করছে আমার
তবে, লেখকরা কেবল প্রকৃতি থেকে জ্ঞান নিয়েই লিখে থাকেন এটা মানতে পারছিনা। কারণ, আমি মনে করি লেখকদের প্রতিটি লেখা বস্তবিক ও কাল্পনিক মনোজগৎ-এর থেকে সৃষ্টি। বাস্তবিক দিকটা যদি প্রকৃতিই ধরি তাহলে কল্পনার দিকটি কি করে প্রকৃতির জ্ঞান হতে পারে!
তবে, সমালোচনা করার মতো কথাও বলেছেন, যেমন, ২ নং মন্তব্যে তুলে ধরা অংশ। সে মন্তব্যের প্রতিউত্তর যা দিয়েছেন তাও মেনে নেয়ায় আপত্তি আমার মতো অনেকেরই থাকবে হয়তো। বর্তমান যুগে মানুষের জানার মধ্যে সীমাবদ্ধতা থাকতে পারে তা অনেকেই মানতে নারাজ হবেন, আমিও। শতভাগ সঠিক উত্তর না দিতে পারার মাঝে মানুষের জানার সীমাবদ্ধতা কিভাবে বুঝানো হয়!
লেখালেখির বিষয়টি আসলে লেখকের আরেকটি মনোজগৎ-এর সৃষ্টি এটা আমার ভালো লেগেছে। প্রতিটি লেখকের মনের আলাদা একেকটা রাজ্যাংশ আছে হয় তো, কারণ, চাইলেই সবসময় লেখালেখিটা কেমন যেন হয়ে উঠে না। আবার কোন কোন সময় কোন ভাবনা ছাড়াই শব্দরা জড়ো হতে থাকে, মুহূর্তে লিখা যায় পাতা ভরে।
তবে সব লেখাই যে প্রকৃতি থেকে আসে সেটা মানতে আমার অবশ্য ঘোর আপত্তি, কারণ, লেখালেখি ব্যাপারটা একজন লেখকের বাস্তবিক বা কাল্পনিক চিন্তাজগত থেকেই বের হয় বলে আমি মনে করি।
আবার কিছু কথা সমালোচনা করার মতো, যেমন ২ নং মন্তব্যে তুলে ধরেছেন শ্রদ্ধেয় কবি খায়রুল আহসান। আপনার দেয়া প্রতিউত্তর আমার মানতে ভীষণ কষ্ট হচ্ছে। কারণ, সবাই জেনে আসছি প্রকৃতি স্রষ্টার অসাধারণ দান পৃথিবীর মানুষের জন্য।তাছাড়া যুগে যুগে অনেক বরেণ্য লেখক কথাসাহিত্যিক কবি'রা তাঁদের লেখায় বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রকৃতির রূপ বর্ণনা করে গেছেন, যা আমরা বিভিন্ন সময় মনে করি হ্যা, কবিরা ঠিকই বলে গেছেন প্রকৃতি সম্পর্কে। প্রকৃতি মানুষকে মুগ্ধ করে, আবার মাঝেমধ্যে অনেক কষ্টকর সময় ভুলিয়ে মুখময় করে তুলে, কোন কোন প্রকৃতি প্রেমী কখনোবা হয়ে উঠে আনন্দে আত্মহারা, বাস্তবতা ভুলে প্রকৃতির প্রেমে ডুবে থাকে, লিখেও হয়তো কবিতা গল্প ভালো লাগার কথা। তাহলে মানুষের মনের বা বুঝার সীমাবদ্ধতা এল কোথা থেকে!
কালের বিবর্তনে মানুষ দিনদিন কতইনা অসাধ্যকে সাধন করে চলেছে! যে ভাবনাটি একশ বছর আগের মানুষ কেবল ভাবনাতে বা কল্পনাতেই সীমাবদ্ধ রেখেছে সেইসব ভাবনা এখন অনেকটাই মানুষ করতে সক্ষম, বর্তমান বিজ্ঞানের যুগে মানুষের জানার সীমাবদ্ধতা বলতে কি বুঝাতে চেয়েছেন বুঝিনি ঠিকমত। এটা হয়তো আমার অজ্ঞানতা হতেই পারে, কিন্তু বর্তমান যুগে মানুষের জানার সীমাবদ্ধতা আছে মানতে খুব আপত্তি আমার।
কারণ, মানুষ দেয়াল ভেদকরে দেয়ালের ওপাশটায় কি আছে তা সহজেই বলে দিতে পারছে বা মাটির নিচে কি আছে তা সহজেই বলে দিতে পারার জামানায় মানুষের জানার সীমাবদ্ধতা থাকতে পারে তা কেউ মেনে নিবে বলে আমার বিশ্বাস হয় না। মানুষ যেহেতু স্রষ্টা না, সেহেতু হয়তো সবজ্ঞান রাখতে পারেনা, কিন্তু বর্তমান যুগে মানুষের জানার সীমাবদ্ধতা আছে তা বিশ্বাস যোগ্য ভাবতে পারছিনা ভাই। হ্যা, প্রকৃতির রূপ বর্ণনা করে শেষ করার মতো নয়, তবে মানুষের প্রকৃতি সম্পর্কে জানার সীমাবদ্ধতা থাকতে পারে তা কেমনে বিশ্বাস করবো, যেখানে দিনদিন বিভিন্ন লেখক'রা তাঁদের লেখায় বিভিন্ন ভাবে প্রকৃতির রূপতত্ত্ব প্রকাশ করে চলেছেন, যা পড়ে একটার চেয়ে আরেকটা বেশি মুগ্ধ করে চলেছে। তাহলে সীমাবদ্ধতা থাকলো কোথায়!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন