শিকল কেন চাও পরাতে
শিকল কেন চাও পরাতে
আমার মুক্ত পায়ে,
তবে'কি দুরন্ত কিশোর
ঘুরবে'না আর গাঁয়ে!
থাকবে কি'আর বন্দি ঘরে
তরুণ যুবক প্রাণ,
বাঁধনহারা স্বাধীন মনে
দেশ-প্রেমিকের গান!
সত্যান্বেষী-প্রেমিক হৃদয়
মানছে কবে বারণ,
মেঘের সাধ্যে হয়'কি কভু
ঢাকতে সূর্যকিরণ!
মিথ্যায়-কি চাপতে পারে
সত্য কোনো কালে,
মুক্ত স্বাধীন-প্রেমিক লেখক
শিল্পী ছন্দ তালে।
কোন'সে বাঁধা রুখতে পারে
বীর-তরুণের পথ!
মানবপ্রেমিক যুবক-ক্রোধে
হয় শোষকের বঁদ।
অত্যাচারী পেয়েছিল কবে
পৃথিবীর শান্তি-সুখ!
অন্ধকারেই পতিত হয়েছে
অমানবিক নিন্দুক।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন