বন্ধুরে কই পাবো বল সখী
বন্ধুরে কই পাবো বল সখী,
বন্ধু বিনে কাটে না রজনী।।
চোখ বুজিলে দেখি তারে
হাসি চন্দ্রমুখে,
ঘুম আসে'না তার বিরহে
হৃদয় শুধু পুড়ে।।
সকাল দুপুর সন্ধ্যা রাতি
তারেই শুধু ভাবি।
বন্ধু বিনে কাটে না রজনী।
সুখ বুঝিনা ভোগবিলাসে
বিষণ্ণতা প্রহর জুড়ে,
মন'টা অবুঝ ব্যথায় পুড়ে
ঘুমহারা রাত কাটে।।
হায়রে পাষাণ বিনোদিনী,
শিখাইল'কি পিরিতি।
বন্ধু বিনে কাটে না রজনী।
ভাসাইল নাও আশা-গাঙে
প্রেমের পাল তুলে,
ধরাইল হাল বৈঠা হাতে
ডুবাইল মাঝপথে।।
স্বপন যতো ভাঙল সবি,
কূল হারা বৈরাগী।
বন্ধু বিনে কাটে না রজনী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন