বলবে কি ভালোবাসো
আমার একটা মন দরকার,
সুন্দরী সুশ্রী আভিজাত্যে মোড়ানো
রমণী নামের অহংকারী পুতুল চাই না দেখিবার,
ওপুতুলে মন নেই, ভালোবাসা নেই, অন্তরটা শুকনো;
তাই তো তোমার দিকে ফিরে তাকিয়েছি বারবার,
জলে ফোটা পদ্ম যেন ও'কাজল কালো চোখ দুটো-
কতনা গভীর অনুভাবী মায়াভরা নিষ্পাপ মুখ তোমার!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন