অতৃপ্ত আত্মা

হয়তো মরে গেলেই সব চুকে যাবে...!
তোমার দেওয়া অহেলা
প্রেমের নামে মিথ্যে ছলনা
সামান্য ভালোবাসা, আর
এই নিষ্ঠুর পৃথিবীর সকল নির্মমতা;
সব কিছু একদিন ঠিকই ফুরিয়ে যাবে।
আমি নিঃশেষ হয়ে যাবো কোনোএক সময়
এই পৃথিবীপৃষ্ঠ থেকে,
কিছুই আর অবশিষ্ট থাকবেনা আমার।
তুমিও ভুলে যাবে আমাকে...!
ভুলে যাবে আমি কোনোদিন ছিলাম-
ভালোবাসা হয়ে এসেছিলাম তোমার জীবনে।

হয়তো, মনে মনে
তৃপ্তির শ্বাস ছেড়ে বলবে-যাক,
একটা ঝামেলা তো বিদায় হলো...!
হইনি অবাক।
তোমাকে শুধু শুধুই
ঝামেলায় দাঁড় করিয়ে দিয়েছি।
বলেছি ভালোবাসি!
পারিনি বুঝতে তোমার যোগ্য আমি নই!
গরীব আমি,
গরীবের ভালোবাসতে নেই!
বুঝিইনি!
তুমি মুখে মিষ্টি হাসি ফুটিয়ে রেখেছিলে,
আর অন্তরে ভেবেছো- অসহ্য!
কিভাবে এই ঝামেলা থেকে পাবো মুক্তি।
বলেছি- তোমাকে ছাড়া-
আমার জীবনে ঘিরে থাকবে শুধুই অন্ধকার।
তুমি ঠোটের কোণায় সামন্য হাসি জমিয়ে
হয়তো ভেবেছো মনে মনে- আশ্চার্য্য!
জীবনটাকে এই বুঝি করে দিবে- ছারখার!
আমি তোমার অন্তরের কথা বুঝতে পারিনি,
তোমার মনের ভাবনা আমি খুঁজে পাই-ই-নি;
মুখ আর ঠোটের হাসিতে হেরে গেছি বারবার!

তোমার মিথ্যে ছলনায় গেছি ডুবে-
হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবেসেছি
অন্তর থেকে তোমাকে চেয়েছি আপন করে
চেয়েছি সুখের ঘর বাঁধতে দু'জনে।
পারিনি তোমার সাথে ভালোবাসার ঘর বাঁধতে।
আমি হেরে গেছি-
নয়তো হারিয়ে দিয়েছি
তোমাকে ভালোবাসায়, আমি ব্যর্থ হয়েছি;
মনের অতৃপ্ত বাসনায়-
তোমাকে পোড়াতে পারিনি কামনার আগুনে।

বাঁধা ছিল হৃদয়ের, বিবেক সাঁই দেয়-নি!
আমার কামনা-বাসনা ইচ্ছা
সব স্বপ্ন তোমার কাছে রেখেছিলাম
আমানত হিসেবে,
তুমি সেই আমানত ধরে রাখতে পার-নি।
আমার সাথে করেছো বেঈমানী...
প্রতারণা করেছো আমার বিশ্বাস নিয়ে,
আমার ভালোবাসাকে তুমি করে গেছো তুচ্ছ;
তাই বুঝি আজ আমার বিবেকের ধ্বংসনে
তিল তিল করে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে....!
কেন ভুল করলাম তোমাকে বিশ্বাস করে..?
কেন তোমাকে ভাবতে পারলাম না শুধুই পুষ্প!

আজও তাই....
নয়নে ভর করে শ্রাবণ,
মনের ভুবন ভাসিয়ে চলেছে ভরি বরিখন্তিয়া;
ভালোবেসে এ'হৃদয় করে নিবে বরণ,
দরশনে তোমার তৃপ্ত হতে চায় অতৃপ্ত-নয়ন!
তাই বুঝি অনুভবে বিরহের জ্বালা দারুণ,
স্মরিয়া তোমাকে যেন ফাটি যাওত ছাতিয়া।

তুমি তো দেখবে না
কখনওই আর বুঝবেনা
ফাটিতে চাহে এ বুক আজও তোমারে স্মরিয়া!
জমুক মেঘ আকাশে
ভাসুকনা এই হৃদয় শ্রাবণে
ঝরুক বৃষ্টি যতো'ই মনের জমিনে,
বুঝবেনা কেউ,
হয়তো তুমিও তা- কখনওই জানবে না।

মরেই তো যাবো কোনোএক দিন
ভাবি-না নিঃশেষ হয়ে যাবো-
প্রেমের ভুবন থেকে কখনওই আমি;
একদিন হয়'তো জীবনের অমোঘ নিয়মে
হবেই আমার মৃত্যুর পথে-যাত্রা।
ভুলেই থেকো তুমি,
ভুলে যাক নিষ্ঠুর পৃথিবী,
শেষ হবে না কভু আমার এই ভালোবাসা,
ভেবো না এই প্রেমের হবে মরণ....!
তবে না!
মিটবে না কখনওই তোমাকে পাওয়ার তৃষ্ণা।
শুধু জেনে রেখো,
মানো চাই-বা না মানো
তোমাকে ঘিরেই থাকবে আমার অতৃপ্ত-আত্মা।

অতৃপ্ত-আত্মা -নয়ন
১০-২-২০১৭ইং

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!