স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি পাগলের উম্মুক্ত হাসি, ভোরের
নীরবতা ভেঙে গেয়ে উঠা পক্ষী-কোকিলের গান;
স্বাধীনতা তুমি মুক্ত,তরঙ্গ-গর্জন-ঢেউ সাগরের,
আঁধারের বুকচেরা স্বর্ণাভ প্রভাত-সূর্য ঊদীয়মান।

স্বাধীনতা তুমি ফুলের পাপড়িতে ভ্রমর-গুঞ্জন,
ষোড়শীর যৌবনারম্ভে প্রেমিকের প্রতি ভালোবাসা;
স্বাধীনতা তুমি কলম কবিদের-সাধকের সাধন,
ভূমিষ্ঠ শিশু-কূলে মায়ের বুকে জেগে উঠা আশা।

স্বাধীনতা তুমি শোষকের বুকে বিঁধা বিষ তীর,
প্রাণে প্রাণে মুক্তির স্বাদ-দুর্বলের পাওয়া অধিকার;
স্বাধীনতা তুমি দুরন্ত-দুর্বার মুক্তি-তৃষ্ণায় অস্থির
স্বপ্নময় এ'প্রাপ্তি-বৈষম্যবিহীন সমাজের দাবিদার।

স্বাধীনতা তুমি মুক্ত সুনীল আকাশ-শুভ্রতুষার
সীমাহীন-সুবিন্যস্ত বাঁধনহারা পৃথিবীপৃষ্ঠ প্রান্তরে;
স্বাধীনতা তুমি সকল প্রাণের মানব-বৃক্ষলতার
কামনাবাসনা চিন্তাজগত ইচ্ছে পথ প্রকারান্তরে।

স্বাধীনতা তুমি সুমহান-কাঙ্ক্ষিত হৃদয়ের গান,
গৌরবময় ইতিহাসে গর্বিত বাঙালি জাতি-বিজয়;
স্বাধীনতা তুমি পতাকায় শেখ মুজিবুর রহমান,
বাংলার বুকে মিশে থাকা শহীদ দেশপ্রেমি হৃদয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!