চাকরিতে কোটা বিতর্ক : আল বাক্কী আল মিজান

কোটা নিয়ে দেশে অস্থির অবস্থা বিরাজ করছে! কোটা না থাকলে কি চাকুরী পাবো না? আর কোটা থাকলে কি যোগ্যতা না থাকলেও চাকুরী পাবো?
অনেকে এই বিষয়গুলো গুলিয়ে ফেলছেন, অনেকে হা হুতাশ করছেন এই ভেবে যে, আহারে এইজন্যই বুঝি দেশে অনেক বেকার! আসলে কি তাই?
আপনি মেট্রিক পাস দিয়ে কি ব্যাংকের ম্যানেজার হতে পারবেন?
আর দেশে সরকারি সেক্টর থেকেও সবচেয়ে বড় সেক্টর বেসরকারি সেক্টর!  সেখানে তো কোটা নাই? তাহলে সেখানে ইন্ডিয়া শ্রীলংকা থেকেও যোগ্য প্রার্থী এসে মোটা অংকের মাইনে নিচ্ছে,  আপনি পাচ্ছেন না কেন?

আসলে কোটা জিনিসটা কি?
আসুন দেখি কোটার বিশ্লেষণ --
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়। এগুলো হচ্ছে মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা কোটা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ ও প্রতিবন্ধী ১ শতাংশ। মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ রয়েছে বাকি ৪৪ শতাংশ।

খেয়াল করে দেখুন এইখানে ৪৪ শতাংশ বলা হলেও আসল অনুপাত আরো বেশি!
যেমন -- নারী ১০% + জেলা কোটা ১০% +  প্রতিবন্ধী ১%  = মোট ২১ %
এই ২১ শতাংশ কিন্তু সাধারণ সকল  জনগণের মাঝে থেকেই করা হয়েছে! ( যাদের কোটা নাই)
আর   এইখানে নারী এবং জেলা কোটা অত্যন্ত প্রয়োজনীয়!  সাথে প্রতিবন্ধী দের অগ্রাধিকার দেয়া পৃথিবীর সকল মানুষের মানবিক দায়িত্ব! 

সুতরাং আসল সমিকরনটা হবে ( ৪৪% + ২১ %= ৬৫ %)  যা কৌশলে বাদ দিয়ে ছেঁটে দেখাচ্ছে বিষয়টা জটিল আর আতঙ্কিত করতে একটা গোষ্ঠী! 

তাহলে বাকি রইলো কত?
ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫% + মুক্তিযোদ্ধা পরিবার ৩০% = ৩৫%
নৃগোষ্ঠী বা আদিবাসী ৫% কোটা রাখা হয়েছে তাদের রেশিও কম বিধায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে যেন পিছিয়ে না পরে!
আমার মনে হয় এই ৩৫% নিয়েই একটা গোষ্ঠির বিরোধিতা!

আবার এই ৩৫% এর মাঝেও  আরেকটা বিশেষ পরিবর্তন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে,
(এত দিন নিয়ম ছিল নির্ধারিত কোটায় যদি উপযুক্ত প্রার্থী পাওয়া না যায়, তাহলে পদগুলো শূন্য থাকবে। মেধাবীদের থেকে সেগুলো পূরণের কোনো সুযোগ ছিল না।) 
কিন্তু সম্প্রতি এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে নির্ধারিত কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে মেধাবীদের তালিকা থেকে পূরণ করা হবে।

এখন বলেন কোটা নিয়ে সমস্যা কোথায়??

কোটা নিয়ে অনেক কথা হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে আলোচনা হচ্ছে--- অনেকে অনেক কথা বলছেন, অনেক পরিসংখ্যান ব্যাখ্যা দিচ্ছেন --- কিন্তু একটা প্রজাতি কোটা কে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটাকে  ঠাট্টা তাচ্ছিল্য করছেন ---- এরা কারা?

কোটা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা চমৎকার কথা বলেছেন... "  মুক্তিযোদ্ধাদের সম্মান দিতেই চাকরিতে তাদের সন্তান ও নাতি-নাতনীদের জন্য কোটা চালু করা হয়েছে। তারা যদি যুদ্ধ না করতেন তাহলে বাংলাদেশ আসতো না, স্বাধীন বাংলাদেশ দেখা সম্ভব হতো না। তারা যুদ্ধ করেছিলো বলেই আপনারা আজ বড় পদে আসীন হতে পারছেন। তাই কোটা থাকবে।"

এখন যারা এই স্বাধীন দেশে বসে মুক্তিযোদ্ধা দের ভিক্ষুক ডাকছেন,  ঠাট্টা করছেন -- তারা একটা প্রশ্নের উত্তর দিন--- জীবনের মায়া ত্যাগ করে যারা দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছেন, তাদের ছেলেমেয়ে কে এই স্বাধীন দেশ কি দিয়েছে?

দেশ স্বাধীন হওয়ার পর কয়জন মুক্তিযোদ্ধা এই কোটায় চাকুরী পেয়েছে? ৭৫ এর ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু কে হত্যার পর ঘাতকচক্র মুক্তিযোদ্ধা দের কখনো সরকারি চাকুরী তে অগ্রাধিকার দিয়েছে?
তখন কোথায় ছিলো আন্দোলন?

আমি এমন অনেক মুক্তিযোদ্ধা পরিবার দেখাতে পারবো যারা বিন্দুমাত্র রাষ্ট্রীয় সহায়তা নেননি,  এমন অনেক আছে যারা কোনদিন কোন অনুদান ও পাননি!

আবার এমন ও আছে যাদের যোগ্যতা না থাকায় চাকরী বাকরির সুযোগ ছিলো না আগে, কিন্তু সন্তানদের সে সুযোগ আছে!

তবে হ্যা কোটা কিঞ্চিৎ সংস্কারের পক্ষে অনেকেই সুপারিশ দিয়েছেন যা মাননীয় মন্ত্রী মহোদয় গণ ভেবে দেখতে পারেন--
> ভুয়া এবং ঘুষ দিয়ে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ধারী দের চিহ্নিত করে বাদ দেয়া হোক!

> একই প্রার্থী যেন একবারই কোটা নিয়ে চাকুরী পায়! বার বার না!

> তৃতীয় প্রজন্মের পর চতুর্থ প্রজন্ম ( মুক্তিযোদ্ধাদের নাতী নাতনী দের সন্তানদের ক্ষেত্রে) তা কমিয়ে অর্ধেক  ১৫ % এ আনা সমুচিত হবে!
ভিন্নমত থাকলে কমেন্ট করে জানান!
ধন্যবাদ!

Al Bakki Al Mayzan

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!