বন্ধী স্বাধীনতা
মন্ত্রী সাহেব মন্ত্রীর ভাই নামীদামী বড় নেতা,
তাদের অপরাধ শিশু ভেবে করে দেন ক্ষমা;
সামান্য ভুলেও ধমকি দেন-শাস্তি পায় ভুখা,
এইতো সমাজের চিত্র-আজ বন্ধী স্বাধীনতা!
আইনের প্যাঁচে ফেলে সুবোধ ছেলেটাকে
সহজেই করে দেন নষ্ট-রাখতে চান থামায়ে;
সন্ত্রাসী ছেলের সাথে দেখা হলে পথেঘাটে
এগিয়ে দেন সুমিষ্ট সম্বোধন-লম্বা সালামে!
রস খুঁজেন কথার ছলে গরিবের বউ দেখে,
যাচ্ছেতাই বলেন-করেন বস্তির মেয়ে পেলে;
অধিকার হারা দুর্বল-বাঁচেন বুকে কষ্ট চেপে,
এইতো স্বাধীনতা-ভিন্নতর হয় প্রকারভেদে!
জমি নেই পরিশ্রমী সে পূঁজে না সমাজপতি,
রোজকার আয়ে চলে সংসার নিজ পরিবার;
তাই বুঝি অপরাধ ত্যক্ত স্বাধীনতা জন্মভূমি!
টাকায় বন্ধী স্বাধীনতা আজ সবল-ক্ষমতার!!
_____
সত্যগুলো সব মিথ্যের আবরণে পড়ে আছে ঢাকা,
মিথ্যার চাকা ঘুরলেও দ্রুত-ঘুরেনারে সত্যের চাকা!
সাময়িক দাবিতে পারে সত্য- মিথ্যায় পড়েনা চাপা,
সত্যের জয় সুনিশ্চিত- যদিও অগ্রজ এক'পা দু'পা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন