কই! আমি তো কবিতা লিখিনা


কিছুকিছু গান আজও ভালো লাগে,
যা শুনে নীরবচারী হয়ে যায় মন,
স্তম্ভিত মনে হয় সারা পৃথিবী তখন,
মনে হয় নীরব সুনসান পথের যাত্রী হয়ে
একাকী চলেছি অজানার উদ্দেশ্যে
সুদূরবর্তী কোন মনের সন্ধানলাভে...।

কই! আমি তো কবিতা লিখি না!
আমি তো আমার জমে থাকা
না বলা কথাগুলোই লিখে রাখি,
যে কথাগুলো
আমার ভিতরে দমবন্ধ হয়ে মরে গেছে,
মন থেকে ঝেড়ে মুছে বের করে দিচ্ছি সেগুলোই।

মেয়েদের মন আর কচু পাতায় পানি-
একদম ভরসাহীন,
বিশ্বাস রাখা'ই মুশকিল!
কচু পাতায় সামান্য পানি দেখতে খুবই সুন্দর লাগে,
টলটলা পানির নাড়াচাড়া অনেকটাই আকর্ষিক;
ক্ষণিকের মুগ্ধতায় ভরে দেয় মন,
জানি-
সামান্য বাতাসেই আবার ঝরে পড়ে,
একেবারেই ভারসাম্যহীন।
ঠিক তেমনি নারীর মন-
আলোকিত করে পুরুষকে,
সুখ আনন্দে মাতিয়ে রাখে
ঘর-মন করে রঙিন;
মনোমুগ্ধকর নারী-স্পর্শ ঘুচাইতে পারে ক্লান্তি-
সামান্য ব্যবধানে হারাতেও পারে,
জীবনটা করে মলিন।

তবে, হয়ে যাক পুড়ান শুরু ভালোবাসার খড়,
তাই হোক সর্বনাশী পাষাণীর দেহাবরণ হরণ।
ওরা গিরগিটি, মুহুর্তে পাল্টায় তাদের খোলস,
মুখে মিষ্টি অন্তরে বিষ,ওরা কাল-বৈশাখী ঝড়;
বুঝেছি আমি বুঝুক পৃথিবী,ওরা হোক উম্মুচন।

কিছুকিছু মানুষ-
সুখের সাথে শত্রুতা নিয়েই জন্মায় মনে হচ্ছে!
পৃথিবীর নিয়মটা চেঞ্জ হওন দরকার,
সবাইকে কিছুটা সুখের ভাগ দেওয়া উচিৎ এবার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!