অশ্রুহীন কান্না

বিষন্নতায় ঘেরা আজ আমার চারিধার,
মনের মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে
মুঠোফোন হাতে নিয়ে ভাবছি -
দেবো না কি একটা ফোন-?
থাক... দেবো না...
যদি ওপাশ থেকে খারাপ খবর পাই....!
তবুও বারবার মন বলেই চলেছে-
একবার শোনেই দেখি না কি হয়...।
নানা বিষন্নতায় অতঃপর....
'আপনি ফেলের মধ্যে দুই নম্বর.....!'
অমনি শেষ হয়ে গেল-
প্রতিক্ষার প্রহর গুলোতে সাজানো কতনা স্বপ্ন...!

আমার তো একটা আশা তীব্রই ছিলো....
অন্তত পাশের কাতারে থাকবো
হয়তো বা অন্ততপক্ষে শেষ নম্বারটায়...!
কিন্তু হায়...এ কি হ'ল...!
ছিলো অনেক আকাঙ্খা...
চেষ্টার অভাবে থাকতে পারি....
মনের জোড় ছিলো বিশ্বাস সমেত, হলো না...!

হৃদয়ের বোবা কান্নায়-
ভেসে যাচ্ছে বুকের ভেতর সব কিছু....
আমি চিৎকার করে কাঁদতে চেয়েও
করতে পারলাম না চিৎকার...!
মনের ব্যথা বুকে নিয়ে আজ
নিজেই দিচ্ছি নিজেকেই ধিক্কার....।
বিষন্নতায় ভরা উদাসী মনের চাপা কষ্টে পুঁড়ছি-
কাঁদতে পারলে অনেকটা হাল্কা হওয়া যেতো,
অশ্রুহীন কান্নার কিইবা দাম দুনিয়ায়...
মুখ দেখে মন বোঝার মানুষ'তো হারিয়েছি কবেই!
নিজের অশান্ত মনকে যে আজ
কিছুতেই মানাতে পারছি না আর...!??

রাতের কান্না ভোরের শিশির বিন্দু হয়ে
মিশে যায় মাটিতে,
হয়তো ফিরে আবারও নতুন রূপে নতুন রাত...।
কিন্তু, আমার কান্নাগুলো সব
হৃদয়ের ভিতর জমতে জমতে
হয়তো ছাড়িয়েও যেতে পারে এভারেস্ট,
আমার জন্য কোন নতুন সকাল নেই,
নেই কোন নতুন রাত্রি,
আমার সময়গুলো সব একই থেকে যাচ্ছে,
অশ্রুসজল নয়নের বুকে সবসময় চলে ঘাতপ্রতিঘাত...!!

২৩ নভেম্বর ২০১৫ইং, লেপসিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!