অপেক্ষা বুকে

বন্ধু তুমি হইতে যদি আমার গলার মালা
আদর-সোহাগে কইতাম মনে কত জ্বালা।
মনের গাঙ্গে বইছে ঝড় উথাল পাতাল ঢেউ
তুমি বিনে হাল ধরিতে পারবে না আর কেউ।
কোথায় আছো বন্ধু তুমি কেমন গানের সুর
মনের ঘরে আগুন ধরা-ই রইলা অনেক দূর।
দিনরজনী তোমার কথা বাজে আমার কানে,
সাধে-র যৌবন তুমি বিনে আর না বাঁধ মানে।
কতইনা পাষাণ তুমি পাথর তোমার হিয়া,
প্রেমাগুনে পুড়ছে এ'মন নিবাইব কি দিয়া।
হয় না কিরে একটু মায়া আমার কষ্ট বুঝে,
রাত নিশিতে অবুঝ মনটা তোমার সঙ্গ খুঁজে।
যার অন্তরে প্রেমর আগুন জ্বলছে নিশি-দিন,
বিষণ্ণতায় আঁধার কালো যা ছিলো রঙিন।
বন্ধু তুমি চোখের জ্যোতি আমার মনের বল,
লক্ষ বছর অপেক্ষা বুকে এর মাঝে নাই ছল।

অপেক্ষা বুকে - নাঈম জাহাঙ্গীর নয়ন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!