ফাগুন জ্বালা
সখী'গো আজ মনের ঘরে
লাগলো বুঝি আগুন,
জ্বলছে অঙ্গ হৃদয় তাপে
যাইব কেমনে ফাগুন!
বল না সখী গাছের শাখায়
কেন'বা দোলে ফুল,
মন কেন'রে উথাল পাথাল
চাইছে করতে ভুল!
ওই'দেখ সখী গাছে গাছে
ফুল পাখিদের খেলা,
বসন্তের এই ফাগুন দিনে
কেমনে কাটাই বেলা!
বল'না সখী এ'কোন অসুখ
ধরলো আমার মনে,
আহার নিদ্রা যাই'গো ভুলে
বাঁচবো কি ফাগুনে!
সখীগো আজ তোর সঙ্গে কই
মনের গোপন কথা,
উদাস সময় যায় না আমার-
বিরহে দারুণ ব্যথা!
গেল বছর ফাল্গুন মাসে
দরশন হলো প্রথম,
বুঝিনি তার প্রেম-প্রহসন
করবে এমন জখম!
শিমুল তলায় সাঁজ সকালে
করতো আদর রোজ,
ভাসিয়ে গেল প্রেম দরিয়ায়
আর নিলো না খোঁজ!
সখী আমার উপায় কি বল
ফাগুন জ্বালা'য় পুড়ি,
রসের নেশায় পরাণ ব্যাকুল
মিলবে কোথায় জুড়ি!
ফাগুন জ্বালা _নাঈম জাহাঙ্গীর নয়ন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন