মনের মানুষ পাইলাম না রে

আমার-
মনের মানুষ-পাইলাম না-রে ঘুরেও আজীবন।।
কতো ঘাটে বাঁধলাম তরী।।
জুটলো না তবু- একটি মন।
মনের মানুষ-পাইলাম না-রে ঘুরেও আজীবন।।

বলছে কতো তোমায় ছাড়া যাবো গো মরে,
মনের যতো বিশ্বাস তাকে দেই উজাড় করে।।
বিশ্বাসের ঘর করলো চুরি।।
করলো আমার প্রেম দাফন।
মনের মানুষ পাইলাম না রে ঘুরেও আজীবন।।

যৌবনের শুরুতেই আমি-করছিলাম যে ভুল, 
সারাজীবন চোখের জলে-দিলাম সে মাশুল।। 
ভুল মানুষের মিথ্যে প্রেমে।। 
মিথ্যে আমার সব স্বপন...।
মনের মানুষ-পাইলাম না রে ঘুরেও আজীবন।।

ব্যথায় ভরা এই অন্তরে-নাইরে কোথাও সুখ,
শূন্য জীবন একলা একা-কেঁদে ভাসা-ই বুক।।
নিত্য আমি বুঝলাম শুধু।।
বুঝলাম মৃত্যুর স্বাদ কেমন।
মনের মানুষ-পাইলাম না রে ঘুরেও আজীবন।।

গান- মনের মানুষ পাইলাম না-রে
কথা ও সুর - নাঈম জাহাঙ্গীর নয়ন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!