জীবন আমার হইল না-রে
জীবন আমার- হইল না-রে- সাধের হইল না।।
আমি- না-জানিয়া কইরা পিরিত....।।
সুখের দেখা পাইলাম না।
জীবন আমার- হইল না-রে- সাধের হইল না।।
রূপ দেখিয়া ভাবে মজে- দিলাম তোরে মন,
কথা ছিল থাকবি পাশে- থাকবি আজীবন।।
বুঝিনাই তোর সব ছিল ছল....!!
মিথ্যে মুখের কথা...।
জীবন আমার- হইল না-রে- সাধের হইল না।।
কতো আশা ছিলো মনে- ছিলো কতো সাধ,
ভুল মানুষের মিথ্যে প্রেমে-জুটলো অপবাদ।।
ভুল থেকে ভুল দিচ্ছি পাড়ি....!!
জীবনের মানে পাইনা...।
জীবন আমার- হইল না-রে- সাধের হইল না।।
দেখলাম কত সুখের স্বপন-দুঃখ রেখে চাঁপা,
মনের আশা রইল মনে- পাইনি ভালোবাসা।।
নয়ন বলে হারাইলাম সব....!!
মিথ্যে বেঁচে থাকা...।
জীবন আমার- হইল না-রে- সাধের হইল না।।
গান- জীবন আমার হইল না রে
কথা ও সুর - নাঈম জাহাঙ্গীর নয়ন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন