বাবা
বাবা🤔
তুমি শরতের আকাশ- চৈত্রের মরু পথে বটবৃক্ষ;
গ্রীষ্মের দুপুরে ঝুম-বৃষ্টি- কূল হীন সাগরের দুই পাড়।
বাবা
তুমি সুখের অনুভূতি-বিশ্বাস, আমার স্বাধীনতা;
অভয়-নির্ভয় তুমি- নিরাশার মাঝে দিশা ভরসার।
ভোরের শিশির- স্নিগ্ধ-শীতল বায়ুর মতই
শুদ্ধতা ভরা ভালোবাসা ছিলো,
পবিত্র হৃদয়ের মনিকোঠায় বাবা বসতি তোমার।
কথাগুলো বলবো বলে কতবার ছুটে গেলাম
আজও পারলাম না....
কিভাবে বোঝাই এটা কতবড় ব্যর্থতা আমার...!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন