ব্যর্থ জীবনের গল্প

মনের কথা গুলো লিখা হয়না অনেকদিন...!

খুব অভিমান জমেছিল.... 

কার কথা লিখবো...! 

কিসের কথা লিখবো....?

কতটা লিখবো.....🤔

আজও নির্ধারণ করতে পারিনি

আমার কষ্টের সীমারেখা কতদূর বিস্তৃত....!  

প্রতিদিন প্রসারিত কষ্টের পরিধি- 
চোখের সীমানা ছাড়ায়ে মনের সীমানা, 

এই কষ্টের বুঝি আর নাই শেষ....!!

নিঃস্ব শূন্য জীবনের ভার বইতে বইতে ক্ষীণ মন-

কিকরে পাড়ি দেয় সফলতার পিচ্ছিল পথ🤔

চাইলেই কি লুকানো যায় ব্যর্থতার নির্মম আঘাত🤔
ক্ষত হৃদয়ের রক্তক্ষরনে- 

বড্ড পিচ্ছিল হয়ে যায় সফলতার সিঁড়ি🤔

পৃথিবীর কোন প্রাণীরই-

ব্যর্থতার গল্প ভালো লাগেনা, 

আর মানুষ🤔 

সে-তো সফলতার গল্পে বিভোর🤔

অর্থবিত্তের মোড়কে নিজেকে লুকাতে সাবলীল🤔

দুনিয়া জুড়ে ভালো মানুষগুলো-
বোকা-নির্বোধ-দুর্বল বলে বিবেচিত হয়🤔


মানুষ যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বস্ত হতে পারতো🤔

তবে ধর্ম বর্ণ গোত্রে বিভাজিত হতোনা,

স্রষ্টার সৃষ্টির প্রতি ভালোবাসা জন্মাতো🤔

মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতা দেখে

নিজের কষ্টগুলো ক্ষুদ্র মনে হয়🤔

ভুলে যাই ব্যর্থতা ভরা জীবনে হারানোর ব্যাথা-

নিত্য আমাকে যে ব্যাথাগুলো করে ক্ষয়....!


স্রষ্টা জীবন দিয়েছেন🤔
জীবন'কে প্রভাব বিস্তার করার লোভ না দিলেই

সৃষ্টি কূলে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা থাকতো না🤔

মানবিকতার জয় হোক🙋


ভালোবাসার মানুষকে যখন- 

ভালোবাসবার অধিকার না থাকে,

তখন বোঝা যায় জীবনের ভার আসলে কতটুকু🤔

মনের আকাশে স্বপ্নের ভেলা ভাসিয়ে-

উচ্ছল চঞ্চল হাসিখুশি ছুটে চলা কিশোরটি-একদিন থমকে দাঁড়ায় শূন্য চোখে- 

স্থির স্তব্ধ পাথরের মতো🤔

আমি আজও এক তৃষ্ণার্ত পথিক-
যার স্বপ্নেরা কভু পায়নি পূর্ণতা.....!
সঙ্গী কেবল এক অতৃপ্ত আত্মা-
কখনো পথের ধূলো-
নয়তো ঝরাপাতা....।

মাঝেমধ্যে ভাবি🤔

ফিরে যেতে পারতাম যদি '৯৪/'৯৫ সালে🤔

সাজিয়ে নিতাম নিজেকে আবারও... 

একদম নতুন করে...

আর কোন ভুল মানুষে পড়তাম না বাঁধা...

গল্পটা হয়ে যেতো সফলতার......। 

ভালোবাসা🤔
না রে...! ও-ই পথে আর হাঁটি না! 

        


হারিয়েছি অ-নে-ক...
হারিনি কখনোই🤔
হেরেছে কেবল বিশ্বাস-
নয়তো.... আমি আগের মতই....

কষ্ট...
ছোট হোক কিংবা বড়ো,

যখন বুঝবার মতো একজন মানুষও না থাকে-

নিজেকে তখন মনে হতেই পারে একা,

তুচ্ছ, অতি নগণ্য🤔 

বেহায়া মনটার প্রতি বেড়েছিল অনেক ঘৃণা, 

আঁধারে ডুবতে ডুবতে ভেবেছি-      

মুছে যাক পৃথিবী থেকে ব্যর্থ জীবনের গল্প...।

   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!