কষ্টকে ভালোবাসি

                  কষ্টবিলাসী
আমার সুখগুলো সব কষ্টের বাঁকে বাঁকে লুকিয়ে রয়েছে, তাই তো কষ্টকে ভালোবাসি ভুলি না, রেখেছি জীবনের সাথে জড়িয়ে। 

তাই বুঝি লোকে আমাকে দেখে 
সহজেই বলে দেয়, কষ্টবিলাসী।
আসলে কি তাই...!
পাহাড় সমান ভালোবাসা সাজিয়ে
ভেসেছি চন্দ্রসৌরভে
প্রেমের জ্যোৎস্না গায়ে মাখিয়ে ঘুরে বেরিয়েছি
এপাড়া-ওপাড়া-শহরে
স্কুল-কলেজে ছন্দের তালে তালে
জীবনের বাঁকে বাঁকে, উল্লাসে
কতো রাত করেছি ভোর
ভালোবাসার দ্বীপ জ্বালিয়ে....! কখনো
প্রিয়া বিরহের যন্ত্রণায়
আকাশ বাতাস ভারি করে তুলেছি
বুকফাটা আত্মচিৎকারে। 
কত স্বপ্নে বিভোর ছিল চোখ দুটো... 
প্রিয়া-সাক্ষাতে সব কষ্ট-যন্ত্রণা ভুলে
হয়ে উঠতাম মহাসুখী-ওই কোলে মাথা রেখে
কতো সুখী ভাবতাম নিজেকে! 
সে আমার বউ হবে
সুন্দর একটা ঘর হবে
দিনরাত মেতে থাকবো মধু-আলাপনে।
কত শত সুখস্মৃতি! আমার জীবন থেকে
হারিয়ে যাওয়া সাত'টি বছর জুড়ে...! 
 সেই স্মৃতি ভুলে যাবো
আমি কী এতোটাই স্বার্থপর! শুধু কষ্টকে
ভুলতে গিয়ে, কত প্রতীক্ষায় পাওয়া
শ্রেষ্ঠ সুখগুলো যাবো ভুলে...!
না! আমি পারবোনা নিজেকে ভুলতে-
আমি পারবোনা- কষ্টের কাছে সুখ হারাতে।
তাই তো কষ্টকে ভালোবাসি
যদি সুখ হয়ে কভু একটু ফেরে...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!