ফাটি যাওত ছাতিয়া


গভীর পৌষ রাত, শীতল
লাগিছে বিছানা,
কান্ত পাহুন, ভাঙিল স্বপন,
এনীড়ে একেলা। 
তম স্মরিয়া, বিরহ দারুণ
সঘনে খর শর হন্তিয়া।।

খুলি বাতায়ন, চাহি দূর গগন,
হিয়া নাচত মাতিয়া,
দেখছি নীলাদ্রী স্বর্ণ অবিকল,
জ্যোৎস্না ছড়ায় চন্দ্রিমা।
কত শত মধুর, স্মৃতি সুখকর
এমনে উঠিছে জাগিয়া।।

হৃদয় জুড়ে বাঁধে ঘোর শ্রাবণ,
নয়ন ভরে বরিখন্তিয়া,
কৈছে গোঙায়বে, প্রিয়া এ লঘন,
একা মধুকর রাতিয়া। 
অনুভবে মোর, বিষাদিত ভুবন,
ফাটি যাওত ছাতিয়া।। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!