নীরবতা
নীরবতা এখন আমার ভাল লাগে
কেউ জানেনা কেবল এই মন জানে।
নীরব তবু ব্যস্ত সময় যায় বয়ে
পাই না জবাব তবুও প্রশ্ন যাই করে।
একা একা যখন থাকি চোখ বুজে
বলি কথা তোর সাথে দুই হাত ধরে।
কখনো বা কাঁধ মিলাই তোর ওই কাঁধে
যেমন করে রাখতাম মাথা সেই বনে।
আকাশের ঐ তাঁরা গুনতাম তোর সনে
তোর কি আজও সেসব কথা হয় মনে?
গোধূলির ঐ সাজ বেলাতে দুই জনে
মুগ্ধ রইতাম চেয়ে তোর মুখপানে।
কিংবা যেদিন গলা জড়িয়ে সেই ঘরে
বলছিলি তুই স্বামী আমার থাক বুকে।
ভালোবাসায় পূর্ণ হৃদয় সেই থেকে
ধন্য ছিলাম বিশ্বাসী তোর প্রেম নিয়ে।
কার বুকে আজ রইলি সুখে সব ভুলে!
স্বর্গ সুখের স্বপ্ন আমার তাই মিছে।
জ্যোৎস্না রাতে আকাশে তোর মুখ ভাসে
নিঝুম রাতে নীরবতা তাই মন জুড়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন