নীরবতা

'নীরবতা' এখন আমার- ভাল লাগে
কেউ জানেনা কেবল এই- মন জানে।
নীরব তবু ব্যস্ত সময়- যায় যে বয়ে
পাই না জবাব তবুও প্রশ্ন- যাই করে।।

একা একা যখন থাকি- চোখ বুজে
বলি কথা তোর সাথে দু'হাত ধরে।
কখনো বা কাঁধ মিলাই তোর কাঁধে
ঠিক যেভাবে রাখছি মাথা সেই বনে।

আকাশ ভরা তারা গুনতাম-তোর সনে
তোর কী আজও সেসব কথা-হয় মনে?
গোধূলির ঐ সাজ বেলাতে-দুই জনে
মুগ্ধ রইতাম চেয়ে দুজন-মুখপানে।।

কিংবা যেদিন জড়িয়ে গলা সেই ঘরে
বুকেই থাকো স্বামী আমার বলেছিলে।
ভালোবাসায় পূর্ণ হৃদয় সেই থেকে
ধন্য ছিলাম বিশ্বাসী তোর-প্রেম নিয়ে।।

কার বুকে আজ রইলি সুখে- সব ভুলে
স্বর্গ সুখের স্বপ্ন আমার- সবই মিছে।
জোছনা রাতে আকাশে তোর মুখ ভাসে
নিঝুম রাতে 'নীরবতা' তাই- মন জুড়ে।।

০২-০১-২০১৭ইং অতৃপ্তচোখ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!