শুভ সকাল

শীতল হাওয়ার স্রোতোবহা আজ প্রভাতের-গায়ে।
আহ! কি মিষ্টি পরশে বারবার নেচে উঠছে হিয়া!
সারারাত সুখনিদ্রা শেষে শিহরণ জাগানিয়া ভোর,
তোমারই জন্য অপেক্ষমাণ স্নিগ্ধ বাতাসের স্পর্শ।

বেরিয়ে এসো ওই ঘর থেকে- দেখো মুক্ত আকাশ,
কতই'না সুমিষ্ট কণ্ঠে গেয়ে যাওয়া পাখিদের গান;
পাশের বাগানে জেগে উঠা জুঁই আর বকুলের গন্ধে
মাতাল হবেই আজ মুগ্ধতায়-উষ্ণ চঞ্চল বেসামাল।

কেমন আছো বন্ধু...?
মুছে ফেল ঘুম ও'চোখ থেকে,
চেয়ে দেখো- কতনা উচ্ছ্বল-চঞ্চলা মধুকুঞ্জ,
পাঠিয়েছি স্বর্ণাভ-ভালোবাসা ভরে রক্তমাখা সূর্য।

প্রভাতের মত রঙিন আর ভোরের বাতাসের মতই
বিশুদ্ধ-কোমলতায় ভরে উঠুক ওই হৃদয় তোমার,
প্রেমানন্দে ভরুক পৃথিবী-জয় হোক ভালোবাসার;
শুভকামনায় নিরন্তর-তোমা-তরে এই শুভ সকাল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!