বুঝবে সেদিন বুঝবে :

"যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, 
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে "- কবি নজরুল ইসলাম।

হুম, হয়তো বুঝে এখন আমাকেও আমার প্রিয়া, কিন্তু এই বুঝাতে আমার কি যায় আসবে তাতে! তাকে তো আর পাবো না, ফিরে আসবে না আর আমার সেই চকচকানো উচ্ছ্বল চঞ্চলা যৌবনারম্ভের মধুময় সময়গুলো...!

আমি সবকিছু পাওয়ার পরও ভাবতে পারিনা কখনো আমি পূর্ণ! চারিদিক থাকা কতশত আপনজনের মাঝেও নিজেকে অনেকসময় আবিষ্কার করি একাকীত্বে ডুবে যাওয়া কোন এক নিঃস্ব প্রাণ হিসেবে! এ যে কতটা কষ্টের তা সবাই বুঝে না! চাইলেও যায় না বুঝানো কখনো!

তবে হ্যা, হারানো প্রিয়ার এই বুঝার মাধ্যমে নিজের মনের দিক থেকে অনেকটা তৃপ্ত হওয়া যায়। কারণ, ভালোবাসা কখনো বুড়ো হয় না, মানুষ হারিয়ে গেলেও ভালোবাসা ঠিকই জুড়ে থাকে মন অন্তর। হারানো প্রিয়ার অনুতাপ আমাকে পুরনো সময় ফিরিয়ে না দিলেও অনেকটা হাল্কা করে দিয়েছে মনের ভেতর জমে থাকা কষ্টের ভার। এখানেই বরেণ্য কবির উক্ত কবিতার সার্থকতা খুঁজে পাই আমি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!