রব নাম বলো রে
আল্লাহ্' বলো'রে..., মধুমাখা রব নাম বলো'রে।।
স্রষ্টা'র নামে শুরু কর রাসূল-এঁর পথ ধর
আল্লাহ্ নামের সফলতা দুনিয়া আখেরাতে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে..., মধুমাখা রব নাম বলো'রে।।
সৃষ্টি নিয়ে সুখে থাকো দমে দমে আল্লাহ্'র নাম,
রাসূল-এঁর প্রেমিক সাজো সজীব রাখো মন ও প্রাণ।।
মানুষ হয়ে মানুষ ভজো স্রষ্টা'কে সন্তুষ্ট রাখো,
জেনে রাখো আল্লাহ্'র প্রেম প্রাণে প্রাণে ছড়িয়ে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে..., মধুমাখা রব নাম বলো'রে।।
কি কারণে আইছো ভবে পাইছো কি তাঁর দরশন,
অকারণে'ই ঘুরছো শুধু খুঁজছো প্রেম বৃন্দাবন।।
খোঁজে দেখো দয়ার সাগর আল্লাহ্ ক্বলবের ভিতর,
এই প্রেমেতে জয়ী হলে ঠেকবে না রোজ হাসরে।
মধুমাখা রব নাম বলো'রে।
আল্লাহ্' বলো'রে..., মধুমাখা রব নাম বলো'রে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন