আমি গর্বিত বাঙালি

আমি মুসলিম-আমি বাঙালি….
অন্যায়কে কভু দেইনা প্রশ্রয়,
প্রকাশ্যে হয়ে উঠি বারবার- প্রতিবাদী;
করিনা ভয় অত্যাচারির গ্রেনেড বোমা গুলি।
বাঁধতে পারেনা আমায় শিকল কোন,
পড়ি না পায়ে শৃঙ্খলতার বেড়ী;
নির্যাতিতের অধিকার আদায়ে সদা
আমি সাহসী যোদ্ধা- আজন্ম সংগ্রামী।

কেঁড়ে নিতে চেয়েছিল ওরা মুখের ভাষা!
পারেনি, রেখেছি অক্ষুণ্ণ-
আমার প্রিয় বাংলা মায়ের মর্যাদা;
অকাতরে ঢেলেছি বুকের তাজা রক্ত,
আমি বাঙালি, দেশ-মানুষের বড় ভক্ত।

সেই ‘৫২-তেই হয়েছিল শুরু,
বাঙালি'র রক্তে ওরা খেলেছিল হলি!
হায়েনাদের রক্তচক্ষু করেছি উপেক্ষা;
‘৬৬-তে হই স্পষ্ট প্রতিবাদী।
হাজারো নির্যাতন আর অবহেলা-
কতো নির্মম ছিল দিনগুলি!
‘৬৯-এর গণ-অভ্যুত্থানে বুঝেছিল বিশ্ব-
বাঙালি কতোটা দৃঢ়- প্রতিজ্ঞ তেজস্বী।
ভালোবাসায় অটুট ভ্রাতৃত্ববোধ
বাংলার অসাম্প্রদায়িক স্বর্গ ভূমি,
‘৭০-এর নির্বাচনে জয় ছিনিয়ে বুঝিয়েছি-
বাঙালি জাতি কতো'টা দেশপ্রেমী।

বিশ্বের বুক কেঁপে উঠেছিল সেদিন,
শুনেছিল বাঙালির ক্রোধ ধ্বনি।
কত নির্মম, কত দুর্গম ছিল ‘৭১-এর দিনগুলি!
অত্যাচারী পাক হায়েনা সৈন্যের সাথে
মিশেছিল আলশামস-যাদের রাজাকার বলি;
চোখের সামনে- কেঁড়েছে মায়ের সম্ভ্রম,
বোনের নগ্ন দেহ- ভাইকে দিয়েছিল নরবলি!!

লড়েছে মোর জাতি-একটি দেশের প্রশিক্ষিত
যুদ্ধাস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীর সাথে!
মাত্র নয়টি মাসেই এনেছিল স্বাধীনতা
অপ্রস্তুত নিরস্ত্র অজ্ঞ সংগ্রামী বীর বাঙালি।
কষ্টার্জিত স্বাধীনতার উল্লাসে যেমন-
মেতেছিল বাঙালি-বাংলার আকাশ ভূমি,
১৫ আগষ্ট ‘৭৫-এ পিতা বিয়োগের কেঁদেছিল-
হয়েছিল শোক-পাথর আকাশ-বাতাস জাতি।
প্রতিবাদ সংগ্রাম আর-
শোক পাথরে গড়া ‘আমি গর্বিত বাঙালি’।।

(নতুন সংস্কৃত করা)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!