সোনার চেয়েও খাঁটি মোদের সোনার বাংলার মাটি
গল্প কবিতা গানে বরেণ্য সব লেখক কবি সাহিত্যিকদের সোনার বাংলার মাটির গুণগান অনেক শুনেছি। রূপকথার কথা ভেবে ঘুরেছি কল্পনার জগতে দিবাস্বপ্ন মোহে। প্রকৃতপক্ষে এ স্বপ্ন নয়, নয়'তো ও'ভাই কল্পনার রূপকথা, এ যে সত্যি, এ মহা বাস্তবতা! বাংলার রসাল মাটির রসে সোনার চাষাবাদ করা হয়, ফলে সোনার ফসল। সোনালী ধানের সাথে খেলা করে সোনালী রোদ্দুর। চারিদিক সবুজের মেলা, মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে বয়ে চলা নির্মল সুশীতল বাতাসে বসে বছর শেষে তৃপ্তির ঢেকুর আমরাই তুলি। গৌরব আর সুখাবহে উঁচু শিরে আমরাই ছাড়ি তৃপ্তির শ্বাস। সাবাস বাঙালি আর বাংলার ভূমি, সকল দেশের সেরা ও'ভাই আমার দেশের মাটি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন