গন্তব্য কতদূর
কখনো কি সাগরের ঢেউ দেখেছো বন্ধু ?
সে জানেনা তার গন্তব্য কতদূর
কেবল ছোটে চলে দুরন্তর...
কতো ঢেউ ছুটতে ছুটতে ক্লান্ত,
গন্তব্যের খোঁজ না পেয়ে
নিঃশেষ হয়ে যায়- পায় না কিনার,
আমি তেমনই নিঃশেষ হয়ে যাওয়া একজন;
ছুটতে ছুটতে বড্ড হাঁপিয়ে উঠা
অস্থির মনটা আজ বড়ই অশান্ত।
বড্ড একাকী আমার এই পথচলা,
শান্তনা দেওয়ার মানুষেরও বড্ড অভাব;
দুঃখেই যেন ভরেছে জীবনের সকল প্রান্তর...!
মাঝেমধ্যেই ভাঙতে চাই অনিয়ম বাঁধ ঊশৃঙ্খল
সে যে অধরাই থেকে যায় বারবার,
নিঃশব্দে হেঁটে যায় কখনও ফিরলো না পিছু...!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন