সাম্যতার লোভ তীব্র কর -নয়ন

বলবো কী ভাই লোভের কথা হবেনা তো শেষ,
লোভী যারা এই জগতে তারাইতো থাকে বেশ।
বিশ্বাসেতে স্রষ্টা মিলে লোভের মাঝে সফলতা,
অতিলোভে তাঁতী নষ্ট নয়তো এটা মিথ্যে কথা।

ক্ষমতার লোভে অন্ধ নেতা লুচ্চার লোভে নারী,
কৃপণের লোভ অর্থ-কড়ি অকর্মার লোভে চুরি।
সৎ লোকের আত্মসম্মান দুষ্টু লোকের সুযোগ,
সাধক যাঁরা মানুষ খুঁজে চতুর খোঁজে নির্বোধ।

পড়ছে বেটা ঘোর বিপদে টাকার লোভে পড়ে,
ভাবছে শুধুই দিনেরাতে সুখ পাইলো না ঘরে।
টাকার দিকে তাকিয়ে থেকে হয়নি দেখা বউ,
নিজের ঘরে একলা ভাবে নাই বুঝি তার কেউ।

লোভ মানুষের বড় শত্রু যা ধ্বংস করে বিবেক,
বিবেকহীন পশুর স-ম লোভ ভুলায় সে হিসেব।
লোভীর হৃদয় প্রেম খুঁজে'না নারীর লোভে টক,
টাকার লোভে'ই অন্ধ নারী প্রেম করা তার সখ।

শব্দর লোভী লেখক কবি গায়কের লোভ সুরে,
এদের লোভে স্বাগত জানাই শ্রদ্ধা রাখি এবুকে।
পর উপকার লোভেই কর অন্যের সুখে উৎসব,
ত্যাগ কর লোভ নিজের তরে গড়তে হবে জগৎ।

লোভ করো নিজ স্বপ্ন-সাধে সত্য ন্যায়ের পথে,
মানব প্রেমে-ই তৃপ্তি ও'ভাই ভরবে জীবন সুখে।
সাম্যতার লোভ তীব্র কর এরচেয়ে'ও সুখ নাই,
টাকা-পয়সা তুচ্ছ পেলেই মানুষের হৃদয়ে ঠাঁই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!