ভালোবাসার সুখ পাখি
বুকের ভিতর জ্বলছে আগুন, বুকের ভিতর গো...
বুকের ভিতর জ্বলছে আগুন দেখিবার কেউ নাই
আমার- ভালোবাসার সুখ পাখি কোথায় গেলে পাই।।
মন পুড়াইলাম ভালোবেসে, ঘর পুড়াইলাম দোষে...।।
যারে আমি ভাবলাম আপন সেই'তো গেলো দূরে।।
মনের ব্যথা নিয়া মনে, মনের ব্যথা গো....
মনের ব্যথা নিয়া মনে ঘুরিয়া বেড়াই
আমার- ভালোবাসার সুখ পাখি কোথায় গেলে পাই।।
নিজের চেয়েও যারে বেশি, বেসে ছিলাম ভালো...!!
জানিনা কোন অপরাধে সে হারিয়ে গেলো।।
সেদিন থেকেই তুষের আগুন, সেদিন থেকে গো...
সেদিন থেকেই তুষের আগুন লাগছে কলিজাই
আমার- ভালোবাসার সুখ পাখি কোথায় গেলে পাই।।
কতদিনের কতো স্মৃতি ভাসে আমার চোখে...।।
একবারও কি ওই পাষাণীর পড়ে'না গো মনে।।
নয়ন বলে শূন্য জীবন, নয়ন বলে গো....
নয়ন বলে শূন্য জীবন কি করে কাটাই
আমার- ভালোবাসার সুখ পাখি কোথায় গেলে পাই।।
গান - ভালোবাসার সুখ পাখি
কথা - নাঈম জাহাঙ্গীর নয়ন
সুর - অনুসরণ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন