চিরচেনা সেই মুখ

কিট বক্স'টা খুলতেই চোখের সামনে ভেসে ওঠো,
মিষ্টি হাসি ভরা সেই চাঁদমুখ'টি দেখি এক ঝলক।
আমার এই যাযাবর জীবনের পরিপাটি সংসার-
কিট বক্স'টি প্রয়োজনেই দিনে দু চারবার খুলি;
সেজন্য বেশিক্ষণ দেখবার সময়ও হয় না, জানো!
চোখের পাতায় 'চিরচেনা সেই মুখ'টি ভাসে তবুও।
কাজের ফাঁকে ফাঁকে ভাবনার জাল ভেদ করে-
মস্তিষ্কের চালিকাশক্তি কেঁড়ে নেয় মুখটি বারেবার,
কিছু সময় নিজেকে হারিয়ে'ই ফেলি স্বপ্নলোকে।
এভাবে'ই গত হয়ে চলেছে যাযাবর জীবন আমার,
কেটে'ই যাচ্ছে কতো প্রহর বিষণ্ণতার বুক চিরে;
সে-ই রুগ্ন মনটাকে নিয়ে বেঁচেই আছি আজ-ও।

কতো হাসিখুশি ভরা চঞ্চলতা ঘেরা ছিল কৈশোর,
যৌবনের দিনগুলিতে এসেই খেতে হলো হোচট!
সেই যে শুরু হলো জীবনের পিচ্ছিল পথের শুরু,
আজ-অবধি কেবলই পিছিয়ে পড়ার তোড়জোড়;
জৈবিক চাহিদার চাপে থামেনি যদিও সেই দৌড়!
তবে হ্যা- ভেঙেছি বহুবার ক্ষণেক্ষণে,
চাইলেও দুর্গম এ'পথে দমাতে পারিনি এই জীবন!
বাবা মা'র প্রাপ্তির সাথে নিজ-চাহিদার ছিল যোগ,
গড়ে তুলতেই হয়েছিল আমার আরেকটি জগৎ;
সেথা পেয়েছি সবি-নেই কেবল চিরচেনা সেই মুখ।

জীবনের আয়নায় প্রথম দেখেছিলাম ওমুখ প্রিয়!
কতো আকাঙ্ক্ষা স্বপ্ন সাধের কাঙ্ক্ষিত সমাহার,
সেই মুখটি ঘিরে'ই উঠেছিল গড়ে এই মনের ঘর;
সাজিয়েছিলাম হৃদয়ের সমস্ত সুখ-প্রাপ্তির যোগে।
সাগরপারে লেখা শব্দের মত মুছে দিলে সবকিছু,
হারিয়ে গেলাম সাতটি বছরের রঙিন স্বপ্ন থেকে;
জীবনের যতো ছিল সুখ ঢেকে দিলে অমাবস্যায়,
তলিয়ে গেলাম একাই অন্ধকারের গহ্বরে!জানো!
বেহায়া চোখদুটো ঠিক ধরে রেখেছে মনিকোঠায়,
সেই থেকে গড়িয়ে গেল লোনাজলের কত-স্রোত;
বয়ে গেল কতো ঝড় মরু-বুকটায়, মুছেনি তবুও।

কতদিন নিজকে সঁপেছি মৃত্যুর দোয়ার প্রদক্ষিণে,
কতভাবে দিয়েছি কষ্ট সাধের এই জীবনটাকে..!
সেই মুহূর্ত গুলোর হিসেব রাখা হয়নি কখনোই।
শত কষ্টের চাঁপা ব্যথায় নীরবে ভাসিয়েছি দু'চোখ-
যেন দুই সিন্ধু-জল ভরা, ভাসিয়েছে কতো শ্রাবণে!
তিক্ততা ভরা জীবনের প্রতিটি পর্ব'ই যেন বিষাক্ত,
প্রতিমুহূর্তে ব্যর্থতার বিষ তীর ক্ষতবিক্ষত করেছে;
দিনে দিনে এ'দেহ অঙ্গার-ধূলিসাৎ সকল সুখস্বপ্ন।
চিরচেনা সেই মুখ'টি তোমার রয়েগেছে অবিকল,
মুহূর্তে'ই নিয়ে যেতে পারে মুগ্ধতায় ভাসিয়ে সুদূর;
যেথা মিশে যাই দু'জন আবার সেই আগের মতো।

চিরচেনা সেই মুখ _নাঈম জাহাঙ্গীর নয়ন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!