তুই বড় বেহায়া মন
বহুদিন- অনেক বছর দেখিনি সুখের প্রতিচ্ছবি,
বুঝিনি কভু আর হিয়ার নাচন,
দগ্ধ হৃদয়ে হয়নি তো কভু কষ্টের অবসান!
বেদনায় কেঁদেছি কতদিন নীরব নিভৃতে,
থামেনি কখনো তবু প্রিয়া'হারা মনটার পাগলামি!
অবুঝ শাসন'হারা মনটা ভুলে ছিল সব ব্যথা,
অনুভব করেছিলাম হিয়ার নাচন,
জ্বলন্ত হৃদয়ের তাপ হয়েছিল বরফ শীতল,
সুখের প্রতিচ্ছবি পেয়েছিলাম সেদিন তোমাতে,
মিটেনি সাধ ক্ষণিক দেখায় মন'যে আমার ভরেনি।
কাজের ফাঁকে ফাঁকে তাকিয়েছি ওই মুখপানে,
দেখছিলাম তোমার ওই চাঁদমুখ বারবার।
বেহায়া মনটা সেদিন কিছুতেই শুনে'নি বারণ,
পুড়া চোখদুটো তোমাকেই খুঁজছিল ক্ষণে ক্ষণে;
ঘুরেফিরে কেবল তোমাতেই হয়ে যেতো স্থির!
কর্মব্যস্ত সময়ের স্রোতে বুঝতেই পারোনি,
আসলে খেয়ালই ছিল না- পাও'নি সময় ভাববার।
সেদিন থেকেই দুচোখে মোর দেখবার খুব তৃষ্ণা,
সদা অস্থির থাকে মন পাইতে দরশন তোমার;
সময় অসময়ে খুঁজতাম ছল শুধু দেখতে একবার।
ভালই কাটছিল কর্মস্থলে বিষাক্ত সময়গুলো,
প্রতিদিন দেখা হতো, মিষ্ট কথায় ভরেই যেত মন।
পুড়া কপাল নাকি পুড়াই থাকে, হারালাম সুখ এও!
হঠাৎই হতে হল ছিন্ন, দুজনের মাঝে এলো দুরত্ব,
হারিয়ে গেলে তুমি চোখের সামনে থেকে;
দেখতে পাইনা এখন আর প্রিয় মুখটিকে সহসা।
পুড়ছে এই মন প্রতিদিন তোমার বিরহব্যাথায়,
বড্ড এলোমেলো এখন সময়গুলো-তিক্ততা ভরা,
কেউ জানেনা, জানবে না হয়তো তুমিও;
বুঝবেনা আমার কর্মঘণ্টা এখন কতটা বিষণ্ণতা ঘেরা,
পারবোনা বুঝাতে কভু জুড়ে আছো তুমি হৃদয়-ভূমি।
হায়রে বেহায়া মন!
কত বছর পুড়লি তুই ভালোবাসার আগুনে,
শিক্ষা হলনা তোর, খেয়েছিস বুঝি লজ্জা শরম!
হলো'না যার সাথে কথা কোনো,
পেলি'ই না যার সাড়া এখনো;
কেবল চোখের দেখায় ভালো লেগে গেলো তোর!
সঁপে'ই দিলি তাকে আবারও তোর ভালোবাসা!!
সত্যি বুঝিয়ে দিলি- 'তুই বড় বেহায়া মন'।
তুই বড় বেহায়া মন _নাঈম জাহাঙ্গীর নয়ন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন