রাখবে এই বিশ্বাস

আকাশ ভরা চাই না তারা চন্দ্র যদি থাকে,
বন্ধু তোমায় খুব প্রয়োজন জীবনের বাঁকে বাঁকে।
নিঃস্ব একা শূন্য জীবন বন্ধু তোমায় ছাড়া,
হাজার জীবন অপেক্ষা মোর দিও একবার সাড়া।

সকাল দুপুর রাত গভীরে তোমায় মনে পড়ে,
দারুণ ফাঁদে পড়ছি মনে প্রেমের মহল গড়ে।
শ্রদ্ধাসনে রাখছি তোমায় ভালোবাসার রাণী,
জীবন আমার তুচ্ছ মৃত ভেবো না শুধুই বাণী।

যেদিন থেকে এই হৃদয়ে দিয়েছি তোমায় ঠাঁই,
লক্ষ জনম রাখবো ধরে এই সুযোগটা'ই চাই।
ভাতের থালা পড়ার টেবিল বইয়ের পাতা জুড়ে,
তোমার মুখটা দেখি সদাই বিরহে অন্তর পুড়ে।

কাঙ্গাল আমি তোমার প্রেমে শান্তি পা'ই দেখিলে,
থাকলে পাশে চন্দ্রমুখী সুখ পাবো মরিলে।
অনেক সাধের স্বপ্ন তুমি এই জীবনের প্রাণ,
দুনিয়ার মোহে তোমার এ'প্রেম হবেনা কভু ম্লান।

মিটবে না সাধ দুই নয়নে দেখেও হাজার বছর,
যেথায় থাকো বন্ধু আমার নি'ও একটু খবর।
বুকের ভেতর থাকবে সদা রাখবে এই বিশ্বাস,
বাঁচলে আমি জানবে আছো জুড়ে শ্বাসপ্রশ্বাস।

রাখবে এই বিশ্বাস _নাঈম জাহাঙ্গীর নয়ন
২ ডিসেম্বর ২০১৮'ইং, শেরপুর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!