আমি করবোই জয়


হাজার বছর বাঁচবো আমি-
জয় যদি করতে পারি-দেশ-জনগণের হৃদয়!
ডরি না'ক কভু দুর্বৃত্তের গুলি
ঘাতকের আঘাতেও কভু করিনা তো ভয়।
নির্ভীক আমি- সত্য উন্মেষী
আমি মনে করি খোঁদা বুঝি-
এখানেই রয়।।

আমি শোষিতের, সত্যের কাণ্ডারি,
সত্যকে বুকে ধারণ করে-
হোক না যদি মরণ হয়!
লক্ষ্য নির্দিষ্ট, চেতনায় তেজস্বী
দৃঢ় বিশ্বাস মনে-
অন্যায়'কে পিষিয়া সত্যের করবো জয়।
গড়ল ধ্বসিয়া কেবল সরল'কে পুষি,
নয়'তো সাধু-সন্ন্যাসী আমি-
সাধারণে খুঁজি প্রত্যয়;
দু'আশা'কে আমি গলাটিপে মারি,
ভালোবাসা আর বিশ্বাসে গড়িয়া পৃথিবী-
হবো মৃত্যুঞ্জয়।।

আমি পারবোই, আমি পারি,
বিধাতার সন্তুষ্টি বুঝি-
শোষকের রক্তচক্ষুর করিনা ভয়,
নিঃস্ব দুঃখী শোষিত'কে ডরি;
কাঙ্গালের ফরিয়াদ জানি-
দ্রুতই খোঁদা'র আরশে পৌঁছয়।
হাঁয়েনা'র পশুত্বে আমি বিধ্বংসী,
দেশ-মানুষের কল্যাণে যদি আসি-
করিনা তবে মৃত্যুর ভয়।
দ্বিধা-দ্বন্দ্ব'কে কভু নাহি পূঁজি,
সাহসী সংগ্রাম আর দৃঢ় প্রত্যয়ে গড়া-
আমি দুর্জ্জয়;
মৃত্যুকে আমি করবোই জয়!!

(গতরাতে আমার প্রিয় একজনের ফেসবুক প্রোফাইলে স্বাভাবিক মৃত্যুর আকাঙ্ক্ষা দেখে আমার এই লেখাটি শুরু করেছিলাম। এখন কোনোরকম সাজিয়েছি। আমার প্রায় দশ ঘন্টার চিন্তামিশ্রিত এই লেখাটি সত্যের সংগ্রামীদের জন্য উৎসর্গ)

২৮ ডিসেম্বর ২০১৬'ইং

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!