ভুল মানুষে বাঁধিলে মন
ভুলে ভুলে যায় রে জীবন-
ভুল মানুষে বাঁধিলে মন।
মিলবে না জীবনের হিসেব-
শেষ বেলায় কষিবে যখন।
বিষাদে ভরে'গো সময়-
মন মানুষ যদি দূরে রয়,
ঘুম হারিয়ে দুচোখ থেকে
নিত্যদিন জলের ধারা বয়।
ছলনায় বিশ্বাস হারিয়ে-
বলবে বিধি দাও গো মরণ।
শূন্যতায় ভরে চারিধার-
রবে না কেউ দুঃখ বুঝার,
আপন মানুষ পর হলে'যে-
থাকেনা কিছুই হারাবার।
থাকুক যতই ধনদৌলত-
প্রিয়া হারা শূন্য ভুবন।
রূপ যৌবন থাকবে ক'দিন-
মনের মিলন রয় চিরদিন,
রূপের মোহ কাটবে যেদিন-
পৃথিবী লাগবে না রঙিন।
নয়ন বলে সাবধানি হও-
দেখে শুনে দিও'গো মন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন