তাকিওনা
এ-চোখে আজ আগুন.....!
তাকিওনা, সহ্য হবে না তোমার!
দুঃসহ যন্ত্রণার, তুমি ভস্ম হয়ে যাবে।
শত-শহস্র বছরের অবহেলিত প্রেম-
আজ বিদ্রোহী, বীভৎসভাবে করছে বসবাস;
নিমিষেই তোমাকে স্তব্ধ করে দিবে।।
এ এক দুরন্ত গতিতে দুর্বার পথচলা...!
অপেক্ষার প্রহর গুনে গুনে-
ক্লান্ত হৃদয়ে জমে ওঠা,
ঘন মেঘের মহাকাশ কাঁপানো গর্জন-
অপ্রতিরোধ্য;
তা তুমি জানো না,
তোমার ভেদচ্ছেদ করে-
মুহুর্তেই ভাসিয়ে নিয়ে যাবে-
আগ্রাসী সাগরে...!!-
আগ্রাসী সাগরে...!!
এচোখে তাকিওনা!
এ-চোখ নয়, আয়না;
তোমার ভুলসিদ্ধ মন চেতনা...।।
_______
তাকিওনা _ নাঈম জাহাঙ্গীর নয়ন
১২ সেপ্টেম্বর ২০১৬'ইং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন