নেশার টানে
ঘর হারিয়ে বেঘোর আমি,
মন হারিয়ে মৃত;
তৃষ্ণার্ত আজ মরুর বুকে-
কেমনে রই জীবিত!
সৌরভ ছড়িয়ে যাবো
নই'তো গোলাপ ফুল,
পথ হারানো পথিক চোখে
স্মৃতির জ্বালা- ভুল।
নেশার টানে ভুলিয়ে রাখি
সুখের সেদিন-গুলি,
যেদিন-গুলো মনের মাঠে
উড়ায় স্মৃতির ধূলি।
আর কতদিন নেশার ঘোরে-
মনটাকে পোড়াবো,
কাষ্ঠ হয়ে পুড়বো নিজকে-
সূর্য হয়ে জ্বলবো!
এইতো জীবন নেশার বোতল
নিত্য সঙ্গী করে,
সবাইকে বিদায় জানিয়ে
একদিন যাবো মরে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন