পাকিস্তান প্রেমী বাঙালিদের প্রতি সে দেশের আচরণ

নিজ দেশের পারিবর্তে পাকিস্থানকে ভালোবাসা এবং তার দালালির ফল পেয়েছে লাখ তিরিশেক বাঙালি। লেজুড়বৃত্তি করলেও- ৪৭ বছরে-ও এদেরকে নাগরিকত্ব দেয়নি পাকিস্থান। আর শিক্ষা, মানসম্মত কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবন যাপন করছে তারা এখন।

গত কয়েক বছর ধরে দেন দরবার করে পাকিস্থান সরকারের মন ভুলানোর চেষ্টা করে কিছুটা সাফল্য আসবে মনে হচ্ছিল যখন, ঠিক তখনই পাকিস্থানি বিভিন্ন দল এদেরকে নাগরিকত্ব দেয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভে নেমেছে। এমনিতে বিভিন্ন ইস্যুতে দলগুলো পরস্পর বিরোধী হলেও এই একটা ইস্যুতে সবাই একাট্টা!

এখন সব মিলিয়ে এদের সংখ্যা রয়েছে ২৮ লাখের মতো। যাদের একটি বড় অংশের বসবাস করাচিতে।
পাকিস্থানপ্রেমী এই বাঙালি দালালরা ছড়িয়ে ছিটিয়ে আছে করাচির ১০৫টি বসতিতে।
ওরাঙ্গি টাউন, ইব্রাহিম হায়দারি কলোনি, বিলাল কলোনি, জিয়াউল হক কলোনি, মূসা কলোনি, মাচার কলোনি এবং ল্যারির বাঙালি পাড়ায় বাঙালি বসতি সবচেয়ে বেশি।

১৯৪৭ সালে দেশ বিভাগের সময়ে বর্তমান পাকিস্থানের ভূ-খণ্ডের বাইরে থেকে যারা এসেছিলেন, তাদের বলা হয় মুহাজির। এই মুহাজিররা পাকিস্থানের জনসংখ্যার প্রায় ৮ শতাংশ।
এদের রাজস্থানী, কনকানি, মারাঠি, হায়দরাবাদী বংশোদ্ভূত মুহাজিরদের বেশিরভাগেরই অবস্থান সিন্ধু প্রদেশে।

তবে অন্য জাতিদেরকে মুহাজির হিসেবে একটু সহমর্মীতার দৃষ্টিতে দেখলেও বাঙালি দালালদেরকে দেখা হয় চরম অবজ্ঞার চোখে।

এক হিসাবে করাচিতে পাকিস্থানপ্রেমী বাঙালি জনসংখ্যা শহরে মোট জনসংখ্যার ৭.৫ ভাগ শতাংশ। সংখ্যায় তা ১৫ থেকে ২০ লাখের মতো।
পাকিস্থানি গণমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, শুধু করাচিতেই ৩ লক্ষাধিক বাঙালি দালাল বসবাস করে।
তাদের বেশিরভাগ পোশাক শ্রমিক হিসেবে এবং বাসাবাড়িতে কাজ করে। এছাড়া নিম্নমানের কাজ করে মানবেতর জীবনযাপন করেন তারা।

এদের পূর্বপুরুষরা ১৯৭১ সালে তখনকার পশ্চিম পাকিস্থানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ছিল। আর এখনও বাংলাদেশবিরোধী সভা-সমাবেশ করে যাচ্ছে। তবু মন গলছে না তাদের প্রিয় পাকিস্থানি সরকারের।

মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশেও জামায়াত ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টিসহ ধর্মভিত্তিক দলের পাশাপাশি চীনপন্থী কিছু বাম দল দাঁড়িয়েছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে।
নিজ দেশের মানুষদের গণহত্যায় করেছে সহযোগিতা।

সে সময় পাকিস্থানের পশ্চিম অংশেও বসবাস করতো উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি। এদের একটি অংশ যুদ্ধের সময়ও নানাভাবে দেশে ফিরে আসেন। কেউ কেউ আসেন যুদ্ধ শেষে।

আর একটি অংশ পাকিস্থান প্রেমে মশগুল হয়ে ভুলে যায় নিজ দেশকে! কেবল তাই না, পাকিস্থানিদের মন জয়ে বাংলাদেশের দুর্নাম করতে থাকে।

স্বাধীনতার প্রায় চার দশক পর বাংলাদেশে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিবাদেও পাকিস্থানে বিক্ষোভে ফেটে পড়ে ৭১ এর উত্তরসূরীরা।

কিন্তু এত সব করেও মানুষ হিসেবে মর্যাদা অর্জন করতে পারেনি পাকিস্থানপ্রেমী দালালরা। ৪৭ বছর পরও অধিকার চেয়ে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে তাদের। নানা ধরনের নিম্নমানের কাজ করে বেঁচে থাকতে হচ্ছে তাদের। নাগরিকত্ব না থাকায় দুদর্শার মাত্রা সীমাহীন।

দ্য ডন এর একটি প্রতিবেদন বলছে,
নাগরিকত্ব না থাকায় এবং তাদের বৈধ কোনো কাগজপত্র না থাকায় কোন ব্যবসা বা কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে না তারা। এমনকি কেউ কেউ গোপনে কাজ করলেও পুলিশের হাতে ধরা খেলে থাকতে হয় কারাগারে।
নিম্নমানের কাজ করা এসব বাঙালি দালালকে পরবর্তীতে ছেড়ে দিলেও তাদেরকে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়।

এসব বাঙালি দালালকে পাকিস্থানের দালালির পুরষ্কার হিসেবে জুলফিকার আলী ভুট্টোর সরকার বৈধতা দিলেও সে কাগজপত্র আর পুনরায় বৈধ করা হয়নি।
এছাড়া পাকিস্থানের জাতীয় তথ্য রেজিস্ট্রি দপ্তর (এনএডিআরএ) পুরোনো এ কার্ডের বৈধতার নবায়ন করতে রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে।
এনএডিআরএ থেকে বলা হয়, তাদের কার্ড নবায়ন করা হবে না। কারণ তারা বাংলাদেশি, পাকিস্থানি নয়।

পাকিস্থানপ্রেমী বাঙালি দালালদের চলাফেরা এবং সাধারণ কাজ কর্ম করার জন্য ‘ন্যাশনাল আইডেন্টিটি কার্ড’ নামের অস্থায়ী একটি কার্ড দেয় সরকারি দপ্তর। যদিও খুব চড়া দামে প্রাপ্ত, তবুও এ কার্ডও সকলের ভাগ্যে জোটে না।

খাইরুদ্দিন নামের এক বাঙালি ডনকে বলেন, ‘আমার জন্ম পাকিস্থানে। এখানেই বসবাস করছি। বাবাও পাকিস্থানে বসবাস করেছে। বাংলাদেশের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।’
পাকিস্থানপ্রেমী বাঙালি দালালদের অধিকার আদায়ে গড়ে উঠেছে সংগঠন ‘পাকিস্থানি বাঙালি অ্যাকশন কমিটি’র।
এদের তথ্য অনুযায়ী, করাচির সবচেয়ে বড় জেলে বস্তিতে বসবাস করেন আনুমানিক ৮৫ হাজার মানুষ। এদেশে ৭৫ শতাংশই বাঙালি।

পাক মুসলিম অ্যালায়েন্স নামের একটি রাজনৈতিক দলের প্রধান খাজা সালমান খাইরুদ্দিন। তার পিতা খাজা খাইরুদ্দিন পাকিস্থান গঠনের সময় অন্যতম নেতা ছিলেন এবং ১৯৬০ সালে পূর্ব পাকিস্থানের রাজধানী ঢাকার মেয়রও ছিলেন এই বেঈমান খাইরুদ্দিন। করাচির বাঙালি সম্প্রদায়ের মধ্যে সক্রিয় দলের সালমান খাইরুদ্দিন বলেন-
‘বাংলাদেশে স্বাধীনতার পর অনেক বাঙালি পাকিস্থান ছেড়ে বাংলাদেশে চলে যায়। আবার অনেকে পাকিস্থানেই থেকে যায়। তারা সে সময় বাংলাদেশের অর্থনৈতিক দূরাবস্থার কারণে পাকিস্থান ছেড়ে যায়নি।’

গত বছর পাকিস্থানে বসবাসরত বাঙালি দালালদেরকে স্থায়ী নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নেয় সংসদীয় স্থায়ী কমিটি। আর তখনই বাঙালি দালালদের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তখন পাকিস্থানে বিক্ষোভ প্রদর্শিত হয়। তাই সেই সিদ্ধান্ত এখনো কার্যকর করা হয়নি।

পাকিস্তানিদের ভাষায় বাঙালি দালালদের নাগরিকত্ব না দেয়ার জন্য বিক্ষোভ-

সিন্ধি রাজনৈতিক দলগুলো আবার শুরু থেকেই বিরোধিতা করে আসছে পাকিস্থানপ্রেমীদের নাগরিকত্ব দেয়ার উদ্যোগের।

২০১৬ সালের ডিসেম্বরেও করাচিতে প্রেস ক্লাব অভিমুখে বিক্ষোভ করে ‘জয় সিন্ধ মাহাজ’ নামে একটি দল।
দলটির প্রধান আবদুল খালিক জুনেজো বলেন, ‘দেশের ভেতরে ও বাইরে ব্যাপক হারে স্থানান্তর-অভিবাসনের দ্বারা সিন্ধি জনগণকে যেন নিজ প্রদেশেই সংখ্যালঘু করে দেওয়া হচ্ছে।’
বাঙালি দালালদের বৈধকরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে জুনেজো বলেন-
‘সরকারের উচিত এদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এবং তার আগে নিশ্চিত করা যে, তারা যেন ভোট দিতে বা রাষ্ট্রীয় অন্যান্য অধিকার ভোগ করতে না পারে।’

___________
পাকিস্তানে থাকা 'বাঙালি দালাল'দের উচিৎ শিক্ষাটাই দিচ্ছে পাকিস্তানিরা! শিরোনামে প্রকাশিত সময়এখন.কম এর আন্তর্জাতিক প্রতিবেদন। মার্চ ২৯- ২০১৮'ই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!