প্রকৃতির মতো ফিরে এসো
প্রকৃতির সামান্য অবহেলায় বৃক্ষ দেখো-
ডালপালা থেকে সব পাতা
শুকিয়ে শুকিয়ে পড়ে যেতে থাকে।
এক সময় মানুষের কঙ্কালের মতোই
মনে হয় যেন জীবিত বৃক্ষটাকে।
কোনো পাতা নেই
সবুজতা হারিয়ে কেমন যেনো
দোষর বাদামী বর্ণের হয়ে গেছে
যেন মৃত-গাছের কাণ্ড গুলো।
পাতাহীন ডালপালা নিয়ে বৃক্ষটির
বেঁচে থাকার যন্ত্রণাটুকু কখনো কি অনুভব করেছো...?
মৃতের মতো জীবিত বিবর্ণ গাছটিকে
কতটা কষ্ট বুকে নিয়ে
প্রকৃতির সদয়ের প্রতীক্ষায় দিন গুনতে হয়,
তা কি কখনওই তুমি বুঝেছো ...?
না! তুমি বুঝনি কখনো,
তোমার মনে অনুভূত হয়নি কখনওই!
তোমার শূন্যতা আমাকে সেই মৃতের মতো
জীবিত বিবর্ণ গাছটির মতোই করে তুলে।
কোনো ভাষা নেই তোমার ভাবনায়।
কোনো প্রাণ নেই,
অনুভূতিরা সব যেন কেমন ভোঁতা হয়ে যায়।
তখন আর কোনো আনন্দই
আমাকে উদ্বেলিত করতে পারেনা।
যেন! জীবন থেকে সব সুখানুভূতি হারিয়ে গিয়ে-
কষ্টের মহাসাগরে ডুবে যেতে থাকি...।
তুমি একটি বারও আমার প্রতি
তোমার ভালোবাসার হাতটি বাড়াও না!
আমি ডুবে যাই!
আমার কষ্টগুলো তোমাকে কাঁদায় না।
তোমার অনুভূতিতে আমার কামনা গুলো
অনুভূত হয় না কখনওই!
অথচ! সেই মৃতের মতো বিবর্ণ বৃক্ষটির প্রার্থনা
প্রকৃতি ঠিকই শোনে- বোঝে,
আবার ভরিয়ে দেয় তার ডালপালা সবুজ পাতায়।
বৃক্ষটি তার হারানো সৌন্দর্য ফিরে পায়।
আনন্দে বাতাসে দোলায় বৃক্ষে পাতা-
যেন প্রকৃতিকে হাত নেড়ে জানায় কৃতজ্ঞতা।
বৃক্ষের সেই প্রতীক্ষার অবসান হলেও...
আমার প্রতীক্ষা-কষ্টের প্রহর গুলো শেষ হয় না।
তুমি আসো না ফিরে এই মৃত হৃদয়ে প্রাণ হয়ে।
আমার কষ্টের সাগরে আসে না ভেলা হয়ে
তোমার ভালোবাসা...।
আসলে! তুমি আমাকে ভালোবাসো না।
যা দেখাও সবই তোমার ছলনা।
তুমি ছলনাময়ী,
তুমি প্রতারণা করে সুখ খুঁজে পাও।
আমি প্রতারিত হয়েও ভালোবেসে যাই,
তোমার প্রতীক্ষায় প্রহর গুনি।
যদি তোমার হৃদয় কখনো নরম হয়,
যদি কোন মায়ায় ফিরে এসে বলো-
আমি এসেছি প্রিয়-
এই হাতটি ধরে রেখো।
আমি মুহূর্তেই জীবনের কষ্ট-যন্ত্রণা
সবকিছু ভুলে তোমার হাতটি ধরে নেবো...
ছাড়বো না-মরণের আগে।
প্রকৃতির মতো ফিরে এসো,
রাখবো হৃদয় রাজ্যের রানী করে।
দেখবো ও মুখ আনন্দে উদ্বেলিত হয়ে
সকাল সন্ধ্যা সাজে।
হবো পৃথিবীর মহা-সুখী, বলবো-
ভালোবাসা... আমি পেয়েছি ফিরে...
পেয়েছি আমি ভালোবাসি যাকে।।
____
লেখক : নাঈম জাহাঙ্গীর নয়ন
সংগ্রহ : সামহোয়্যার-ইন-ব্লগ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন