জীবন সাগর

জীবন আর সাগর। একজনকে ছাড়া অন্যজন! ভাবাই মুশকিল। দুই জনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন জগৎ সেরা। আপাতত তাই ভাবে জীবননগর জেলা শহরের সকল মানুষ। জীবন সাগরের মধ্যে বন্ধুত্ব দেখে সাধারণ অসাধারণ সকল মানুষের মনে হিংসে হতে থাকে। কুচক্রী মহলের লোকজনের শরীরে কাটা ফোটার মতো লাগে জীবন সাগর নাম দুটি শুনলে। তেমনি সাধারণ মানুষের মনে ঠিক উল্টো মনোভাব।

 মহল্লা থেকে পুরো শহর জীবন সাগর দুই বন্ধুর বিচরণ চোখে পড়ার মতো। সবার বিপদে আপদে জীবন সাগর বিনা দাওয়াতেই হাজির। প্রতিটি মানুষের খুঁজ খবর না রাখলে তাদের পেটের ভাত হজমই হতে চায় না। ঘুম থেকে উঠার পর থেকে ঘুমানো পর্যন্ত দুইজন একসাথে। রাতে থাকাও তাদের একই ঘরে। তাদের আগে পিছে টেনে ধরার মতো কেউ নেই। বাবা মা ভাই আত্মীয় স্বজন বলতে তাদের কেহ নাই। জীবন সাগরের আর সাগর জীবনের আত্মার আত্মীয়। মাঝেমধ্যে তাদের মধ্যেও ঝগড়া হয় ঘুমানোর সময়, তবে সেটা দুজনেই সীমাবদ্ধ। মুহূর্তেই আবার দুইজন এক আত্মা।

গত দুই দিন যাবত জীবনের জ্বর। সাগরের মন খারাপ। সারাদিন মাথায় পানি ঢালা, গামছা ভিজিয়ে শরীর মুছে দেয়া, আবার পাকশাক করে নিজে খাওয়া জীবনকে খাওয়ানো, সময় মতো ঔষধ খাওয়ানো সব মিলিয়ে সাগরের সময় খুব ব্যস্ততম। আজ সকাল থেকে জীবন একটু ভালর দিকে। জ্বর কমে গেছে অনেকটা। শরীর এখনো অনেকটা দুর্বল। দুপুরবেলা খাওয়ার পর দুই জনে শুয়ে আছে ঘরে। 

জীবন সাগরের দিকে চেয়ে বলছে দোস্ত তুই না থাকলে এই জীবনের আর কোন গতি ছিল না। তোর মতো বন্ধু পাওয়া সৌভাগ্যের। আমার আগের জন্মে অনেক বড় পুণ্য ছিল বিধায় তোর মতো ভালো বন্ধু পেয়েছি এই জন্মে। কথাগুলো বলতে বলতে জীবনের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সাগর ঘরের ফ্লোরে শুয়ে জীবনের দিকে চেয়ে ছিল। জীবন খাটের উপর। জীবনের চোখে পানি দেখে সাগরও কেঁদে ফেললো। কান্না জড়িত কণ্ঠে জীবনকে দমক দিয়ে বলছে, এমন করে আর কখনো বলবি না। তুই আমার কাছে আমার নিজের থেকে দূরের কেউ নস। তুই আমার শরীর আত্মার এক সাইট, আমি আরেক সাইট। তোর অসুখ তাড়াতাড়ি সেরে যাচ্ছে আমি এতেই অনেক খুশি। এখন চল দুই জনে বাহিরে যাবো। আজ দুই দিন বাহিরে তেমন যাওয়া হয়নি।
হুম, ঠিকি বলছস। আজ দুইদিনে মনে হচ্ছে কত বছর পেরিয়ে গেছে গৌতমের দোকানে চা খাইনি! চল আজ ডক্টর ভাইয়ের সাথেও দেখা করে আসবো।
তারপর দুইজনে মুখহাত ধূয়ে বেরিয়ে পড়লো। গৌতমের চা দোকানের দিকে হাটতে লাগলো দুই জন.....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!