মানবতার বড়ই অভাব

গরীব বলেই করলে হেলা
দিলে গালি তুলিয়া জাত!
এই'কি তোমার হলো শিক্ষা
দুর্বল বলেই করলে আঘাত!! 

অর্থ বিত্ত ধর্মে ডুবা
অন্তরে বিষ নীতির প্রলাপ।
তোমার মতো মানুষ যারা
তারাই বাঁধায় ঘাত প্রতিঘাত।।

জাতিভেদ আর বৈষম্যতা
মানবতা'র বড়ই অভাব।
ভালোবাসা'র দ্বার দ্বারো না
মিষ্টি কথায় ভুলানো স্বভাব।।

ধর্ম মানো বুঝ না খোদা
সবার মাঝেই করেন বিরাজ।
সবাই সমান মানুষ যারা
দেখেন সবার পাপ অনুতাপ।।

কিসের বড়াই করছো তোমরা
দেখাও কেন পশুর স্বভাব!
আমরা মানুষ একই স্রষ্টা
তবুও কেন ব্যক্তির প্রভাব!!

আয়রে সবাই তরুণ যুবা
পাপ নাশিয়া গড়বো সমাজ।
ভেদ বৈষম্যের দেয়াল টুটিয়া
মানবতা'র করবো জয় আজ।।

_____
লেখক : নাঈম জাহাঙ্গীর নয়ন,
সংগ্রহ : সামহোয়্যারইনব্লগ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!