আমি তাতেই হবো পূর্ণ

তুমি হিমালয় হয়ে থেকো সু-উচ্চ,

আমি তোমার উঁচু-বুকে দাঁড়িয়ে
দেখবো নতুন সূর্য। 
ঘুচে যাবে অন্ধকার। স্নিগ্ধ সকাল।
তোমার বুকে জন্মানো দুব্বা-ঘাসে 
লেগে থাকা শিশিরজল,
আমার কম্পন ঠোটে লাগিয়ে-
বুঝে নেবো তোমার ভালোবাসার মিষ্টতা, 
ভরে যাবে হৃদয়, 
আমি আনন্দে হবো উচ্ছসিত। 

তোমার সাথে আকাশের কাছাকাছি দাঁড়িয়ে, 
আমি ছোঁব কালো-মেঘ দু'হাত বাড়িয়ে। 
তুমি আর আমি এক সাথে দেখবো নীলাদ্রী।
ভাবতেই আমি হই আনন্দে উদ্বেলিত।
আহ! কি অসাধারণ মনে হবে সে মুহূর্ত!
তোমার বুকের ভালোবাসা ছোঁয়ে নেমে আসা
ঝর্ণা ধারায় ভিজাবো আমার অশান্ত মন,
তপ্ত হৃদয় ভিজে হয়ে যাবে শান্ত।
তুমি শুধু বাহুডোরে আগলে রেখো, 
আমি তাতেই হবো পূর্ণ।

______

লেখক : নাঈম জাহাঙ্গীর নয়ন

সংগ্রহ : সামহোয়্যার ইন ব্লগ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!