নীল হয়ে থেকো

ওই আকাশের চাঁদটি দেখো-
কতো হাস্য-উজ্জল, 
মুগ্ধ পৃথিবী তার জ্যোৎস্নাময়ী রূপ দেখে।
তুমি 
তেমনি আলোকিত হয়ে থাকো 
আমার মনের আকাশ জুড়ে।
আমি দেখিব মুগ্ধ নয়নে,
ভাসিব আলোর মিছিলে
তোমার জোছনায়-মুগ্ধতা বুকে নিয়ে। 
আমি 
গেয়ে যাবো গান ওমুখ দেখে দেখে-
স্বপ্নমুখর হয়ে ভাসিব কল্পনায়, রাত্রি হয়ে। 
নেচে উঠবে মন-
তোমার হাসির ছন্দ-তালে, 
নাচবে হিয়া সেই হাসির সুরে সুরে। 


নীল হয়ে থেকো-আমার জীবন আকাশে, 
আমি দূর হতে ও-নীল মাখিয়ে 
হারিয়ে যাবো তোমার মাঝে। 
তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশিয়া-ঘুরিব 
আমি কল্পনায় ভাসিব স্বপ্ন-যানে।
তুমি শুধু আলতু করে দিও বুলিয়ে
আমি মুহূর্তেই চঞ্চল হয়ে উঠিব
তোমার ভালোবাসার পরশে।

শুষ্ক মেঘের ডানায় চড়ে
ছোটে যাবো খুব কাছাকাছি, 
মন ভরে হৃদয় চক্ষু দিয়া দেখবো-
একান্ত আপন হয়ে মিশে রবো তোমাতে।
বলবো, বড় বেশি ভালোবাসি তোমায়- 
তাই চলে এসেছি প্রিয়-থাকতে পারিনি দূরে। 
তুমি শুধু মুখ ফিরিয়ে নিও না, 
দিও ঠাই-তোমার হৃদয় কোণে। 

______

লেখক : নাঈম জাহাঙ্গীর নয়ন 

সংগ্রহ : সামহোয়্যার-ইন-ব্লগ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!