অনুক্ষণে ও বেদনায় -অনুকাব্য
অনুক্ষণে সরোবর নীরব কথন,
ভুলিতে নাহি পারি হয়'গো স্মরণ!
প্রেম-তত্ত্বে হয়ে মত্ত কতশত ক্ষণ,
ভেসেছি স্বপ্নলোকে ঘুরছি মধুবন।।
প্রিয় মুখটিকে মলিন-
কে দেখিতে চায়!
ও-মুখে হাসি ভরে থাকুক-
এই'তো কামনায়।
বিরহ যেন বাঁধে না বাসা-
ও-মনে কভু হায়!
তবে যে সুখের ভুবন আমার-
ভরবে বেদনায়।।
_____
লেখক : নাঈম জাহাঙ্গীর নয়ন
সংগ্রহ : সামহোয়্যার ইন ব্লগ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন