তুমি সাগর হলে

তুমি সাগর হলে প্রিয়া,
আমি পড়ে রবো হয়ে সাগরের পাড়। 
তোমার বুকে জেগে উঠা 
ভালোবাসার ঢেউ গুলো-ক্ষণেক্ষণে 
আমার বুকে এসে আঁছড়ে পরবে- 
পরম তৃপ্তিতে ভরে যাবে বুক আমার।

তোমার লোনা জলে মিশে যাবো, 
ভাসবো, খেলবো, মন যদি চায়- 
দেবো ডুব সাঁতার।
ভরে উঠবে মন, দেখে তোমার 
ঢেউ গুলোর গর্জন-নাচন তাল। 
নাচতে নাচতে এসে ছোঁয়ে যাবে
আমার হৃদয়ের ভেতর-বার। 

আমি জেগে রবো দিনরাত প্রতিক্ষণ,
যদি কখনো তন্দ্রাবেশ হয়-ক্রান্তিতে 
বুজে আসে চোখ, নীরব রাত্রি আঁধার। 
তোমার গর্জনধ্বনি আর ঢেউ এসে
ঘুম ভাঙাবে আমার। 
জনশূন্য নীরব পাড়ে- 
শুধু তুমি আর আমি- মিশে রবো গোপনে,
হবো, চিরযৌবনা-এক আত্মার।

______

লেখক : নাঈম জাহাঙ্গীর নয়ন

সংগ্রহ : সামহোয়্যার ইন ব্লগ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে...

সেদিন দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখেছি অপলক...!